বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হলেন বানিয়াচংয়ের কৃতি সন্তান সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল
বিশেষ প্রতিনিধি
/ ৭৬
Time View
Update :
বুধবার, ১৭ জুন, ২০২৬
Share
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনিয়নের কাগাপাশা চৌধুুরী বাড়ির কৃতি সন্তান সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবালকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তাঁর এ গুরুত্বপূর্ণ পদে নিয়োগে এলাকায় আনন্দের বন্যা বইছে এবং সর্বস্তরের মানুষের মাঝে গর্ব ও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। বুুধবার (১৭জুুন) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব (রাষ্ট্রপতির আদেশক্রমে) জেতী প্রু জনস্বার্থে তাকে সচিব হিসেবে একটি আদেশজারি করেন।
সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল দীর্ঘদিন ধরে সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে সরকারি দায়িত্ব পালন করে আসছেন। প্রশাসনিক বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা তাঁকে এই পদে অধিষ্ঠিত হতে সহায়তা করেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
নবনিযুক্ত সচিব হিসেবে দায়িত্ব গ্রহণের পর তিনি দেশের বস্ত্র ও পাট খাতের উন্নয়নে আধুনিকায়ন, উৎপাদন বৃদ্ধি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করবেন বলে জানা গেছে। বিশেষ করে পাটশিল্পের ঐতিহ্য রক্ষা ও নতুন বাজার সৃষ্টিতে তিনি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করা হচ্ছে।
এদিকে তাঁর এ অর্জনে হবিগঞ্জসহ পুরো এলাকায় আনন্দের আবহ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
স্থানীয়রা জানান, সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবালের মতো একজন যোগ্য ও অভিজ্ঞ কর্মকর্তা দেশের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব হওয়ায় বস্ত্র ও পাট খাত আরও এগিয়ে যাবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল তার পূর্বে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) পদে দায়িত্বরত ছিলেন।