• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন : বিভিন্ন উপজেলা পরিদর্শন করলেন সিভিল সার্জন প্রকৃত কৃষকের হাতে পৌঁছাতে হবে কৃষি ঋণ : ঋণ কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ হবিগেঞ্জ এনজিও বিষয়ক জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে বিদ্যুতের লোডশেডিং আর বাড়তি বিল-দুই সঙ্কটে জর্জরিত গ্রাহকরা : বিল দিতে গিয়েও ভোগান্তি হবিগঞ্জে ‘আদর্শ সমাজ কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ হবিগঞ্জের দৃষ্টিনন্দন তিনকোনা পুকুরপাড়ের পৌর ওয়াকওয়ে : নাগরিক জীবনে নতুন মাত্রা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেটে প্রথম আলো ট্রাস্ট’র উদ্যোগে মানববন্ধন ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার কাজের জন্য আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুুরাদ মালয়েশিয়ায় গ্লোবাল লিডারশিপ সামিটে অংশ নিতে ভিসা অনুমোদন পেলেন বানিয়াচংয়ের নাফিস বানিয়াচং হাসপাতাল পয়েন্টে আর্জেন্টিনা সমর্থকদের ব্যানার ছেঁড়ায় ক্ষোভ

প্রকৃত কৃষকের হাতে পৌঁছাতে হবে কৃষি ঋণ : ঋণ কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ

হবিগঞ্জ প্রতিনিধি / ৩১ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়েছে জেলা কৃষি ঋণ কমিটির মাসিক সভা। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ। রবিবার (২৮জুন) এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি.এম. সরফরাজ বলেন, কৃষি খাতকে টেকসইভাবে এগিয়ে নিতে কৃষি ঋণের সহজলভ্যতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, প্রকৃত কৃষকদের মাঝে সঠিক সময়ে ও সহজ শর্তে ঋণ বিতরণ নিশ্চিত করতে হবে, যাতে তারা উৎপাদন বৃদ্ধি করতে পারেন এবং দেশের খাদ্য নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি আরও নির্দেশনা দেন, কোনো ধরনের হয়রানি বা জটিলতা ছাড়াই কৃষকদের ঋণ প্রদান করতে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। একইসঙ্গে ঋণ বিতরণ কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

সভায় চলতি সময়ের কৃষি ঋণ বিতরণ, আদায় পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা