• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline
খোয়াই নদীর শহর রক্ষা বাঁধে ‘নদী তীরে সবুজায়ন’ কর্মসূচি পালিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে বাল্যবিবাহ নিরোধ ও কন্যা শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ডা: ইলিয়াছ একাডেমীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে সবুজ বাংলাদেশের অঙ্গীকার চুনারুঘাট শাহী ঈদগাহ মাঠে সিসি ঢালাই কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হবিগঞ্জে “লেইস” প্রকল্পের আওতায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির বৃক্ষরোপণ স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করছেন অটোচালক : প্রশংসায় ভাসছেন হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন : বিভিন্ন উপজেলা পরিদর্শন করলেন সিভিল সার্জন

হবিগঞ্জে “লেইস” প্রকল্পের আওতায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির বৃক্ষরোপণ

হবিগঞ্জ প্রতিনিধি / ২৯ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

হবিগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান যোগেন্দ্র কিশোর এন্ড হরেন্দ্র কিশোর (জেকে এন্ড এইচকে) হাইস্কুল এন্ড কলেজে আজ উৎসবমুখর পরিবেশে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচি-২০২৬ পালিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের অধীন “লেইস” প্রকল্পের আওতায় এই পরিবেশবান্ধব উদ্যোগের আয়োজন করা হয়।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “একটি শিশু, একটি গাছ” স্লোগানকে সামনে রেখে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

সোমবার (২৯জুন)  বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিএনসিসি ও সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে উপস্থিত অতিথিরা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির যত্ন নেওয়া উচিত। সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের এই উদ্যোগ তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে এই কর্মসূচি অগ্রণী ভূমিকা পালন করবে।

আলোচনা সভা শেষে একটি চারাগাছ রোপণের মাধ্যমে কর্মসূচির মূল কার্যক্রমের শুভ সূচনা করা হয়। এরপর শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ ব্যানার হাতে নিয়ে কর্মসূচির সফলতা কামনায় সংহতি প্রকাশ করেন। বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের মাঝেও এই উদ্যোগকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা