• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
Headline
খোয়াই নদীর শহর রক্ষা বাঁধে ‘নদী তীরে সবুজায়ন’ কর্মসূচি পালিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে বাল্যবিবাহ নিরোধ ও কন্যা শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ডা: ইলিয়াছ একাডেমীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে সবুজ বাংলাদেশের অঙ্গীকার চুনারুঘাট শাহী ঈদগাহ মাঠে সিসি ঢালাই কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হবিগঞ্জে “লেইস” প্রকল্পের আওতায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির বৃক্ষরোপণ স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করছেন অটোচালক : প্রশংসায় ভাসছেন হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন : বিভিন্ন উপজেলা পরিদর্শন করলেন সিভিল সার্জন

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে সবুজ বাংলাদেশের অঙ্গীকার

হবিগঞ্জ প্রতিনিধি / ৫১ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

“আগামীর জলবায়ু সুরক্ষা—গাছ লাগিয়ে ভরবো দেশ, তৈরি হবে সবুজ বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ অভিযান উদযাপন করা হয়েছে। সোমবার (২৯ জুন ২০২৬) বসন্ত কুমারী গোপালচন্দ্র সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় (বিকেজিসি) প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গাছ লাগানোর কোনো বিকল্প নেই। “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তাহলে দেশব্যাপী সবুজ বিপ্লব গড়ে তোলা সম্ভব।

বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়, যাতে তারা নিজ নিজ বাড়িতে গাছ লাগাতে উৎসাহিত হয়।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ পৃথিবী উপহার দিতে বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির সফল বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা