• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline
খোয়াই নদীর শহর রক্ষা বাঁধে ‘নদী তীরে সবুজায়ন’ কর্মসূচি পালিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে বাল্যবিবাহ নিরোধ ও কন্যা শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ডা: ইলিয়াছ একাডেমীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে সবুজ বাংলাদেশের অঙ্গীকার চুনারুঘাট শাহী ঈদগাহ মাঠে সিসি ঢালাই কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হবিগঞ্জে “লেইস” প্রকল্পের আওতায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির বৃক্ষরোপণ স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করছেন অটোচালক : প্রশংসায় ভাসছেন হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন : বিভিন্ন উপজেলা পরিদর্শন করলেন সিভিল সার্জন

হবিগঞ্জে বাল্যবিবাহ নিরোধ ও কন্যা শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি / ৩২ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

বাল্যবিবাহ নিরোধ এবং কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে হবিগঞ্জে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯জুন) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

এ সময় প্রধান অতিথির  বক্তব্যে ড. জি. এম. সরফরাজ বলেন, বাল্যবিবাহ কন্যা শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশের জন্য বড় বাধা। এ ধরনের অপরাধ প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য। তিনি সকল অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের এ বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তার। তিনি কন্যা শিশুদের শিক্ষা নিশ্চিত করা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মঈনুল হক। তিনি বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা রোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা বাল্যবিবাহ ও কন্যা শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও কর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা