• মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
Headline
খোয়াই নদীর শহর রক্ষা বাঁধে ‘নদী তীরে সবুজায়ন’ কর্মসূচি পালিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে বাল্যবিবাহ নিরোধ ও কন্যা শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ডা: ইলিয়াছ একাডেমীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে সবুজ বাংলাদেশের অঙ্গীকার চুনারুঘাট শাহী ঈদগাহ মাঠে সিসি ঢালাই কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদ প্রশাসক হবিগঞ্জে “লেইস” প্রকল্পের আওতায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির বৃক্ষরোপণ স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত করছেন অটোচালক : প্রশংসায় ভাসছেন হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন : বিভিন্ন উপজেলা পরিদর্শন করলেন সিভিল সার্জন

বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি / ৩৩ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

“শিশুশ্রমকে না বলি, শোভন কর্মপরিবেশ নিশ্চিত করি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার (২৯জুন) জেলা প্রশাসন, হবিগঞ্জ এবং বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজারের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সচেতনতামূলক র‍্যালি-

দিবসটি উদযাপনের সূচনা লগ্নে জেলা প্রশাসকের কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য ও সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শ্রমজীবী সংগঠন, সুশীল সমাজের প্রতিনিধি এবং শিশুরা অংশ নেন।

আলোচনা সভা-

র‍্যালি পরবর্তী সময়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

সভায় বক্তারা শিশুশ্রমের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন এবং শিশুদের জন্য একটি নিরাপদ, সুস্থ ও শোভন কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন। একই সাথে শিশুশ্রম নিরসনে সরকারের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্য:

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, শিশুরাই আমাদের ভবিষ্যৎ। তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে হলে আগে তাদের জন্য একটি নিরাপদ সমাজ ও শিক্ষার পরিবে নিশ্চিত করতে হবে। কোনো শিশুই যেন বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ শ্রমে লিপ্ত না হয়, সে বিষয়ে আমাদের কঠোর নজরদারি বজায় রাখতে হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিভাগীয় শ্রম দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা