• বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
Headline
মাধবপুরে ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ : পুড়ানো হলো জনসম্মুখে হবিগঞ্জে রোটারী বর্ষবরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে খোয়াই বন্ধনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত মৃত্যুফাঁদে পরিণত এম এ রব সড়কের শুটকি ব্রিজের গোড়া ! ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পরিদর্শনে ও কাজ হয়নি : বানিয়াচং হাসপাতালে নিম্নমানের খাবার-বাড়ছে ক্ষোভ খোয়াই নদীর শহর রক্ষা বাঁধে ‘নদী তীরে সবুজায়ন’ কর্মসূচি পালিত বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস উপলক্ষ্যে হবিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে বাল্যবিবাহ নিরোধ ও কন্যা শিশু সুরক্ষায় সচেতনতামূলক সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ডা: ইলিয়াছ একাডেমীতে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচি পালিত বানিয়াচং আমবাগান উচ্চ বিদ্যালয়ে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচি

হবিগঞ্জে রোটারী বর্ষবরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি

হবিগঞ্জ প্রতিনিধি / ৩৫ Time View
Update : বুধবার, ১ জুলাই, ২০২৬

রোটারী বর্ষবরণ উপলক্ষে রোটারী ক্লাব অব হবিগঞ্জ ও রোটার‍্যাক্ট ক্লাব অব হবিগঞ্জের উদ্যোগে এক বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার  (১জুলাই)  স্মশানঘাট রোডস্থ হবিগঞ্জ ল কলেজের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যা করে, তবে আমাদের পরিবেশ অনেকটাই সুরক্ষিত থাকবে।”

রোটারী ক্লাবের এক নেতা বলেন, রোটারী শুধু মানবসেবামূলক কাজেই সীমাবদ্ধ নয়, আমরা পরিবেশ রক্ষায়ও সমানভাবে কাজ করে যাচ্ছি। এই বৃক্ষরোপণ কর্মসূচি তারই একটি অংশ। রোটার‍্যাক্ট ক্লাবের প্রতিনিধিরা বলেন, “তরুণদের সম্পৃক্ততা ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়। আমরা চাই নতুন প্রজন্ম সবুজায়নের গুরুত্ব বুঝে এগিয়ে আসুক এবং নিয়মিত এ ধরনের কর্মসূচিতে অংশগ্রহণ করুক।”

অনুষ্ঠানে রোটারী ক্লাব ও রোটার‍্যাক্ট ক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, রোটারী বর্ষজুড়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমের পাশাপাশি পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা