• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৫৮ পূর্বাহ্ন
Headline
বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা ভূমি অফিসে বিশেষ চেয়ার বরাদ্দ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : হুইপ জি কে গউছ এন এইচ জাহেদ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন এমপি ডা. জীবন বাজারে রাসায়নিক মিশ্রিত আমে সয়লাব : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি তদারকি না থাকায় উদ্বেগে ক্রেতারা মাধবপুরে ৮ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ : পুড়ানো হলো জনসম্মুখে হবিগঞ্জে রোটারী বর্ষবরণ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি শাহজালাল বিশ্ববিদ্যালয়ে খোয়াই বন্ধনের উদ্যোগে মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত মৃত্যুফাঁদে পরিণত এম এ রব সড়কের শুটকি ব্রিজের গোড়া ! ঝুঁকি নিয়ে চলছে যানবাহন পরিদর্শনে ও কাজ হয়নি : বানিয়াচং হাসপাতালে নিম্নমানের খাবার-বাড়ছে ক্ষোভ খোয়াই নদীর শহর রক্ষা বাঁধে ‘নদী তীরে সবুজায়ন’ কর্মসূচি পালিত

পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : হুইপ জি কে গউছ

হবিগঞ্জ প্রতিনিধি / ৪৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় হবিগঞ্জ সদর উপজেলার আবাসিক এলাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ” কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (২জুলাই) এই কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জি কে গউছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোঃ জি কে গউছ বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে সবুজায়নের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে, যাতে তারা ভবিষ্যতে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে পারে। সরকার ঘোষিত এই বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে আমরা জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হব। তিনি আরও বলেন, প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানো এবং তা পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও সভাপতি শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির শুভ সূচনা করা হয়।

উল্লেখ্য, এ ধরনের কর্মসূচি শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা