• বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত জেলা সাংবাদিকদের মুখোমুখি হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী ‍ পল্লী উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : ডা: জীবন এমপি ফল উৎসবে ঐক্যের বন্ধন : প্রশংসায় ভাসছে বানিয়াচং মডেল প্রেসক্লাবের আয়োজন আলোর দিশারি : স্মরণে শিক্ষক সিরাজ উদ্দিন খান এবং এক চিরন্তন জীবনদর্শন গোয়াইনঘাট থানার নবাগত ওসি ওমর ফারুকের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় বাতিল হতে যাচ্ছে সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাঠদান কর্মসূচি বৃন্দাবন সরকারি কলেজে সনাতনী শিক্ষার্থীদের “উপাসনালয়” : কৃতজ্ঞতা প্রকাশ হুইপ জি কে গউছ এমপির প্রতি বানিয়াচংয়ে টিকটক ও ইভটিজিংয়ের ঘটনায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ : আহত ২০ আজমিরীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন ডা: জীবন এমপি

জেলা সাংবাদিকদের মুখোমুখি হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী ‍

বিশেষ প্রতিনিধি / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলীর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে জেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলা পরিষদের চলমান কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং সাংবাদিকদের সাথে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী বলেন, “জেলার উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে, তাই সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, জেলা পরিষদের সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং এ ক্ষেত্রে সাংবাদিকদের গঠনমূলক সমালোচনা ও পরামর্শকে স্বাগত জানানো হবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা, উন্নয়ন কার্যক্রম এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন এবং ভবিষ্যতে আরও সমন্বয়ের মাধ্যমে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মতবিনিময় সভাটি প্রাণবন্ত আলোচনা ও পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা