• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
Headline
প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা-বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা বানিয়াচং মডেল প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে দুই গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে হবিগঞ্জে জেলা তথ্য অফিসের স্টিকার বিতরণ বানিয়াচংয়ে দুর্গাপূজার নবমীতে মণ্ডপে মণ্ডপে ভক্তদের ঢল : বিদায়ের অপেক্ষায় দেবী দুর্গা বানিয়াচংয়ের গর্ব শরফ উদ্দিন আহমদ চৌধুরী পেলেন বাণিজ্য সচিবের দায়িত্ব মীম নিখোঁজের এক মাস-পুলিশের বক্তব্য ‘আমরা কাজ করে যাচ্ছি’ “৩৭ জনের ক্ষত শুকায়নি-আবারও নিখোঁজ হবিগঞ্জের ১০ জন—উদ্বেগে ভাটির জনপদ” হবিগঞ্জে মানবতা ও সাম্যের বাণীতে লালন সাঁইকে স্মরণ দলীয় ফোরাম উপেক্ষা করে ফেসবুকে মনগড়া অভিযোগ : বিব্রত বানিয়াচং বিএনপি শান্তিপূর্ণ দুর্গাপূজা আয়োজনে তৎপর হবিগঞ্জ জেলা প্রশাসন

রেস্টুরেন্ট ব্যবসার নামে গোপন কক্ষে অশ্লীলতা : হবিগঞ্জ সদর থানা পুলিশের ঝটিকা অভিযান

স্টাফ রিপোর্টার / ৩৬৭ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

রেস্টুরেন্ট ব্যবসার আড়ালে তৈরি করা গোপন কক্ষে অসামাজিক কর্মকাণ্ড বন্ধে কঠোর অবস্থান নিয়েছে হবিগঞ্জ সদর থানা পুলিশ। মঙ্গলবার (২১ জুলাই) স্থানীয় বাসিন্দাদের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শহরের বিভিন্ন এলাকার রেস্টুরেন্ট ও ফাস্টফুডের দোকানে এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে হবিগঞ্জ সদর থানাধীন বেবি স্ট্যান্ড সড়ক, শ্মশানঘাট সড়ক, ব্যাক রোড এবং বৃন্দাবন সরকারি কলেজের সামনের রাস্তা সহ আশপাশের এলাকার বেশ কিছু রেস্টুরেন্টে ব্যবসার নামে অনৈতিক কর্মকাণ্ড চলে আসছিল। এসব দোকানে ক্যাবিন বা গোপন কক্ষ বানিয়ে অপসংস্কৃতি ও অশ্লীলতা প্রসারের বিষয়ে অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী ও অভিভাবকরা।

পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সদর থানা পুলিশের একটি বিশেষ দল ওইসব এলাকার চিহ্নিত রেস্টুরেন্টগুলোতে অতর্কিত অভিযান চালায়। অভিযানকালে পুলিশ বিভিন্ন রেস্টুরেন্টের গোপন কক্ষগুলো তল্লাশি করে এবং অসামাজিক কার্যকলাপ সম্পূর্ণ বন্ধের নির্দেশ দেয়।

হবিগঞ্জ সদর থানার ওসি জাহিদুল হক জানান, খাবারের দোকানের নামে ছোট ছোট গোপন রুম তৈরি করে অনৈতিক পরিবেশ গড়ে তোলা কোনোভাবেই বরদাশত করা হবে না। রেস্টুরেন্ট মালিকদের সতর্ক করে দেওয়া হয়েছে, পরবর্তীতে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিলগালা করে দেওয়া হবে।

পুলিশের এই অভিযানকে স্বাগত জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ ও বৃন্দাবন কলেজের শিক্ষার্থীরা। শান্তিশৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের তদারকি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা