• রবিবার, ২৪ মে ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
Headline
ঈদকে সামনে রেখে সদর মডেল থানা পুলিশের মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বর্ণমালা খেলাঘর আসরের কর্মসূচি রাগ করলা ? রাগ কইরেন না হবিগঞ্জে স্বপ্ন সোসাইটি ও প্রকৃতি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচি হবিগঞ্জসহ সারাদেশে শিশু ও নারীর প্রতি যৌন নির্যাতনের প্রতিবাদে নাগরিকবন্ধন প্রতিবাদ কর্মসূচী অনুুষ্ঠিত লন্ডনে “Media Freedom for Human Rights and Democracy” শীর্ষক সংলাপ অনুষ্ঠিত রামিসা হত্যার দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে বাহুবলে মানববন্ধন প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যৌন নির্যাতন-নিপীড়ণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লাল-সবুজের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ বানিয়াচংয়ে শ্রী জয়কালী বাড়ির মন্দিরে নবাগত কার্যকরী কমিটির শপথ গ্রহণ

শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে হবিগঞ্জে বর্ণমালা খেলাঘর আসরের কর্মসূচি

হবিগঞ্জ প্রতিনিধি / ৩৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

রামিসা ও আছিয়াসহ অসংখ্য শিশুদের উপর ধর্ষণ, নিপীড়ন, নির্যাতন ও হত্যার প্রতিবাদে হবিগঞ্জ  বর্ণমালা খেলাঘর আসরের উদ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। শনিবার (২৩মে) বিকাল ৪টায় শহরের টাউন হলের সামনে আয়োজিত এ কর্মসূচিতে খেলাঘরের সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচির মাধ্যমে  শিশুদের ওপর চলমান সহিংসতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা বলেন, দেশে বারবার শিশুদের উপর এমন নৃশংস ঘটনা ঘটছে, যা জাতির জন্য লজ্জাজনক। তারা রামিসা ও আছিয়াসহ সকল নির্যাতিত শিশুদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি তোলেন। তারা আরও বলেন, শুধু বিচার দাবি করলেই হবে না, সমাজের সকল স্তরের মানুষকে সচেতন হতে হবে এবং শিশুদের প্রতি সহিংসতা রোধে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী প্ল্যাকার্ড বহন করেন এবং “শিশু নির্যাতন বন্ধ কর”, “ধর্ষকের সর্বোচ্চ শাস্তি চাই”, “নিরাপদ শৈশব চাই” ইত্যাদি স্লোগান দেন।

শেষে বক্তারা দ্রুত ও সুষ্ঠু বিচার নিশ্চিতের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা