• শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
Headline
উপজেলা পর্যায়ে স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন N. H. Zahed Academy দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধকে ‘না’–শিক্ষার্থীদের চরিত্র গঠনের শপথ বানিয়াচংয়ে “স্ট্যার্টআপ সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোয়িং প্রোগ্রাম” অনুুষ্ঠিত সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাদ ফাটল-পলেস্তার খসছে : ঝুঁকিতে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স’র বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষ বানিয়াচং শরীফখানী মহল্লার অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা : দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর শায়েস্তাগঞ্জে বিদ্যালয় পরিদর্শনে সিভিল সার্জন : শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতার আহ্বান বানিয়াচং নিউজ ২৪ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করলো টুর্ণামেন্ট আহবায়ক বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

বিদ্যালয়ের মাঠ খনন ও মাটি বিক্রির অভিযোগে তদন্তের দাবি

স্টাফ রিপোর্টার / ৭১ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

বানিয়াচং উপজেলার এক বিদ্যালয়ের মাঠে পুকুর খনন এবং মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ব্যাপক ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করা হয়েছে। বুুধবার (৩জুন) ৬নং কাগাপাশা ইউনিয়নের বাগহাতা গ্রামের মাইন উদ্দিন মিয়ার পুত্র মনিরুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার বরাবর এই আবেদন করেন।

আবেদন সুত্রে জানা যায়, উপজেলার কাগাপাশা ইউনিয়নের একতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান চৌকদারের বিরুদ্ধে বিদ্যালয়ের খেলার মাঠে অবৈধভাবে পুকুর খনন করে মাটি বিক্রির অভিযোগ উঠেছে। এতে করে বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এছাড়া অভিযোগে আরও বলা হয়, বিদ্যালয় সংলগ্ন এলাকায় খননকৃত মাটি বিক্রি করে আর্থিক লাভবান হওয়ার চেষ্টা করা হচ্ছে। বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা, অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে।

অনেকেই এটিকে শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ নষ্টের শামিল বলে মন্তব্য করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

বিস্তারিত জানতে প্রধান শিক্ষক আব্দুল মান্নান চৌকদার মুঠোফোনে বলেন, পূর্বেই মাঠের একাংশ ডোবা ছিল। নতুন করে কোন মাটি উত্তোলন করা হয়নি। এ  বিষয়ে বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথীর সাথে কথা হলে তিনি বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বিদ্যালয়ের পরিবেশ ও শিক্ষার মান আরও ক্ষতিগ্রস্ত হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা