• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
Headline
নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাদ ফাটল-পলেস্তার খসছে : ঝুঁকিতে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স’র বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষ বানিয়াচং শরীফখানী মহল্লার অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা : দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর শায়েস্তাগঞ্জে বিদ্যালয় পরিদর্শনে সিভিল সার্জন : শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতার আহ্বান বানিয়াচং নিউজ ২৪ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করলো টুর্ণামেন্ট আহবায়ক বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়ান ২০২৬ সিজন-৩ দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চ্যাম্পিয়নের মুকুট জয় করেছে থান্ডার-১৬ বানিয়াচং নতুন বাজারে ছাউনি না থাকায় বৃষ্টিতে ক্ষতি-দ্রুত সমাধানের দাবি ব্যবসায়ীদের বানিয়াচংয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত : জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনার তাগিদ বানিয়াচংয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছাদ ফাটল-পলেস্তার খসছে : ঝুঁকিতে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স’র বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষ

বিশেষ প্রতিনিধি / ৬৪ Time View
Update : বুধবার, ১০ জুন, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষের ছাদ থেকে পলেস্তার খসে পড়ছে। ভবনের একাধিক স্থানে ফাটল দেখা দেওয়ায় চরম আতঙ্কের মধ্যে দায়িত্ব পালন করছেন চিকিৎসকরা, আর সেবা নিতে আসা রোগীরাও রয়েছেন উদ্বেগে।

বুধবার  (১০জুুন) সরেজমিনে গিয়ে দেখা যায়, বহির্বিভাগের কক্ষ, করিডোর এবং অন্যান্য রুমের ছাদের পলেস্তার বিভিন্ন স্থানে ঝরে পড়ে আছে। কোথাও কোথাও ছাদের অংশে বড় ধরনের ফাটল সৃষ্টি হয়েছে, যা যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি করছে। এছাড়া বারান্দার কয়েকটি স্থানে জমে থাকা শেওলা ভবনের দীর্ঘদিনের অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবের চিত্র তুলে ধরছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা জানান, প্রতিনিয়ত ছাদ থেকে পলেস্তার খসে পড়ায় তারা আতঙ্ক নিয়ে সেবা নিচ্ছেন। যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে—এমন শঙ্কা তাদের মধ্যে বিরাজ করছে। অনেকেই দ্রুত সংস্কার কাজের দাবি জানিয়েছেন।

স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী অবসরপ্রাপ্ত সরকাারি কর্মকর্তা কমির উদ্দিন বলেন, চিকিৎসা নিতে এসে যদি নিজের নিরাপত্তা নিয়েই চিন্তা করতে হয়, তাহলে বিষয়টি খুবই দুঃখজনক। দ্রুত মেরামত প্রয়োজন।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম হিসাব রক্ষক গোবিন্দ লাল দাস জানান, রুমের দরজা খোলা মাত্রই বারান্দার ছাদের পলেস্তার আমার মাথার উপর পরার উপক্রম হয়েছিল, সামান্যর জন্য বড় ধরণের হাত থেকে রক্ষা পেয়েছি।

এ বিষয়ে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা: শামীমা আক্তার বলেন, ভবনের কিছু অংশে পলেস্তার খসে পড়া ও ফাটল দেখা দিয়েছে—বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়রা মনে করছেন, স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এমন ঝুঁকিপূর্ণ অবস্থা অবিলম্বে নিরসন করা জরুরি। অন্যথায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা