• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৮ পূর্বাহ্ন
Headline
বিচার চাই’ স্লোগানে ঝাড়ু মিছিল : এনসিপি নেতা লিটনের বিরুদ্ধে জনরোষ এনসিপি নেতার অভিযোগ ঢাকতে ‘ভিডিও নাটক’ ! শেষ পর্যন্ত বাবার মুখেই ফাঁস আজমিরীগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে ৮৪ মাদক কারবারির আত্মসমর্পণ গাড়ি থামিয়ে মাছ কেনা-আতুকুড়া ব্রিজ এখন ছোট্ট মাছের হাট জেলা তথ্য অফিসের উদ্যোগে বাহুবলে শিশু-কিশোর ও নারী উন্নয়নে প্রামাণ্যচিত্র প্রদর্শনী পানি মাড়িয়ে ব্যাংকে প্রবেশ-হবিগঞ্জে সোনালী ব্যাংকের সামনে বেহাল চিত্র বানিয়াচং ফুটবল একাদশের দাপুটে জয় : ঢাকা দক্ষিণ বিধ্বস্ত ৬-০ গোলে বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারী : ২পদে ওয়াক-ইন ইন্টারভিউ ৩ আগস্ট বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তাহের-সেক্রেটারি মুকুল নির্বাচিত ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ

উপজেলা পর্যায়ে স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন N. H. Zahed Academy

বিশেষ প্রতিনিধি / ১২৩ Time View
Update : শুক্রবার, ১২ জুন, ২০২৬

উপজেলা পর্যায়ে আয়োজিত “স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিং প্রোগ্রাম”-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে N. H. Zahed Academy। উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক বিশ্লেষণ ও বাস্তবমুখী প্রজেক্ট উপস্থাপনার মাধ্যমে প্রতিষ্ঠানটি এ সাফল্য অর্জন করে।

 শুক্রবার (১২জুন)  উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে নিজেদের উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শন করেন। বিচারক মণ্ডলী প্রজেক্টগুলোর মৌলিকতা, ব্যবহারিক প্রয়োগ, উপস্থাপনা দক্ষতা ও সামাজিক প্রভাব বিবেচনা করে বিজয়ী নির্ধারণ করেন। সব দিক থেকে এগিয়ে থেকে N. H. Zahed Academy প্রথম স্থান অধিকার করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে।

প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের প্রজেক্টে আধুনিক প্রযুক্তি ও সৃজনশীল চিন্তার সমন্বয় ঘটিয়ে উপস্থিত সবার প্রশংসা কুড়ায়। শিক্ষার্থীদের এমন সাফল্যে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী আনন্দ প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরষ্কার  তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান যুগে টিকে থাকতে হলে সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তির বিকল্প নেই। তোমাদের এমন উদ্যোগ ভবিষ্যতে দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং তাদের এই অর্জন ভবিষ্যতে আরও বড় সাফল্যের পথ তৈরি করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

বিজয়ী শিক্ষা প্রতিষ্ঠান  N. H. Zahed Academy জেলা  পর্যায়ে অংশগ্রহন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা