বাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস), বানিয়াচং উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন–২০২৬ আগামী ১ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে। শিক্ষক সমাজের ঐক্য, অধিকার রক্ষা এবং শিক্ষাব্যবস্থার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে আয়োজিত এই নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় শিক্ষক-শিক্ষিকাদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। আগামী ১ আগস্ট শনিবার সকাল ১০ টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত ভোটার শিক্ষকবৃন্দ তাঁদের স্ব-স্ব ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
এ নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন নন্দপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহসান হাবিব মানিক। তার সাথে লড়বেন রত্না উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু তাহের। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে শিক্ষক সমাজের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সমিতির মোট ভোটার সংখ্যা ৪৩৩ জন।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। তারা হচ্ছেন, শাব্বীর আহমদ শিবলী নোমানী (মহারত্ন পাড়া এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়), মোফাজ্জল হোসেন মুকুল (আদর্শ উচ্চ বিদ্যালয়), মোঃ জাকির হোসেন (উত্তর সাঙ্গর উচ্চ বিদ্যালয়) ও সেলিম তালুকদার ( হানিফ খান দ্বিমুখী উচ্চ বিদ্যালয়)
নির্বাচন প্রক্রিয়া সুশৃঙ্খল ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে গঠিত ৫ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। তারা হলেন-
আহবায়ক : হরিপদ বৈষ্ণব (প্রধান শিক্ষক, জনতা উচ্চ বিদ্যালয়)
সদস্যবৃন্দ:—
মোঃ তাজুল ইসলাম (প্রধান শিক্ষক-অবসরপ্রাপ্ত, কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়)
মোঃ আব্দুস সজীব খান (প্রধান শিক্ষক, মন্দরী এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়)
আহমেদ ইমতিয়াজ বশির (প্রধান শিক্ষক-ভারপ্রাপ্ত, মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়)
নানু মিয়া (সিনিয়র শিক্ষক, বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়)
প্রার্থীদের মধ্যে প্রচারণা ও মতবিনিময় শেষ হয়েছে। শিক্ষকরা আশা করছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে এবং যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।