• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
বানিয়াচংয়ে বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের গৌরবময় অর্জন বানিয়াচংয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন : আহবায়ক বিক্রমজিৎ-সদস্য সচিব প্রবীর চক্রবর্তী বানিয়াচংয়ে বিদ্যালয়ে প্রকাশ্যে মাদক সেবন : এলাকাবাসীর হাতে আটক-থানায় সোপর্দ বানিয়াচংয়ে মাদরাসা ছাত্রীকে হেনস্তা–৪ বখাটের বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ হবিগঞ্জে ডিবির বিশেষ অভিযান : ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার-আটক ১ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন বানিয়াচং উপজেলা কমিটি গঠন : সভাপতি জাকির-সেক্রেটারি সঞ্জু নির্বাচিত বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত দেশ সেরা রক ব্যান্ড আর্টসেলে ভোকাল হিসেবে যোগ দিলেন বানিয়াচংয়ের বখতিয়ার হোসেন বানিয়াচংয়ে দোয়াখানী মহল্লার প্রধান সড়কে ভাঙন : সংস্কারের দাবি জনাব আলী সরকারি কলেজে ৪ বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স অধিভুক্তি প্রক্রিয়া শুরু

বানিয়াচংয়ে বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের গৌরবময় অর্জন

বানিয়াচং প্রতিনিধি / ১৬১ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

২০২৬ সালের বৃত্তি পরীক্ষায় বানিয়াচংয়ের একই পরিবারের দুই ভাই-বোনের জোড়া সাফল্যে এলাকায় আনন্দের জোয়ার বইছে। উপজেলার যাত্রাপাশা মহল্লার বাসিন্দা বাফুফের রেফারি জিতু মিয়ার দুই সন্তান শেখ ওমর শেখ তাহসিন ও শেখ লুবাবা সিদ্দিকা মম এবারের বৃত্তি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে।

পারিবারিক ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, ওমর শেখ তাহসিন বানিয়াচং যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়ে মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। অন্যদিকে, তাহসিনের বড় বোন শেখ লুবাবা সিদ্দিকা মম বানিয়াচং ডা. ইলিয়াছ একাডেমির ছাত্রী হিসেবে ৮ম শ্রেণীর বৃত্তি পরীক্ষায় সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করার গৌরব অর্জন করেছে। তার পূর্বে লুবাবা যাত্রাপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছিল।

একই সাথে দুই সন্তানের এই অসাধারণ সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তাদের বাবা জিতু মিয়া। তিনি সন্তানদের এই কৃতিত্বের জন্য মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করেন এবং বিদ্যালয়ের শিক্ষকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানান। দুই ভাই-বোনের শিক্ষকেরা আশা প্রকাশ করেছেন, এই সাফল্য ধরে রেখে তারা ভবিষ্যতে আরও বড় হয়ে দেশ ও সমাজের মুখ উজ্জ্বল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা