• রবিবার, ১২ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
Headline
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন বানিয়াচং উপজেলা কমিটি গঠন : সভাপতি জাকির-সেক্রেটারি সঞ্জু নির্বাচিত বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত দেশ সেরা রক ব্যান্ড আর্টসেলে ভোকাল হিসেবে যোগ দিলেন বানিয়াচংয়ের বখতিয়ার হোসেন বানিয়াচংয়ে দোয়াখানী মহল্লার প্রধান সড়কে ভাঙন : সংস্কারের দাবি জনাব আলী সরকারি কলেজে ৪ বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স অধিভুক্তি প্রক্রিয়া শুরু হবিগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে এতিমখানায় বৃক্ষরোপণ কর্মসূচি রাজনৈতিক নেতাদের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা–ভিসি ড. জহিরুল হক আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও-দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ রাধাপুরে খোয়াই নদীর বাঁধ ভাঙন এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব

বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

স্টাফ রিপোর্টার / ৪২ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

বানিয়াচংয়ে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রবিবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা, ক্রেস্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবু কায়সার মোঃ আব্দুল হাদীর সভাপতিত্বে ও পরিবার পরিকল্পনা পরিদর্শক নাজমুল হোসেন এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মেডিকেল অফিসার ডা. নাজমুন্নাহার জলি, ডা. ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেমায়েত আলী খান, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি শিব্বির আহমদ আরজু, সীমান্তিকের জেলা টিম লীডার রেজাউল ইসলাম, উপজেলা সুপার ভাইজার কাজী মোহাম্মদ হোসেন, সাংবাদিক শেখ নুরুল ইসলাম ও এনটিভি প্রতিনিধি আক্তার হোসেন আলহাদী প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ডা. শামীমা আক্তার বলেন, মাঠ পর্যায়ের কর্মীদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। আপনারা জন্ম নিয়ন্ত্রণের পাশাপাশি জনসচেতনতাবৃদ্ধি, স্বাস্থ্য, পুষ্টি ও মানবাধিকারাসহ তরুণ প্রজন্মকে মেধাবী হিসেবে গড়ে তুলতে আহবান জানাচ্ছি। এসময় উপজেলার শ্রেষ্ঠ ৩জন পরিবার পরিকল্পনা কর্মীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন, হাফিজা বেগম, তাপস চন্দ্র দাস ও দোলনা চৌধুরী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা