• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে উচ্ছেদ অভিযানে ‘অসম্পূর্ণতা : অবৈধ ছাউনি বহাল-অপসারণ করতে আবেদন গাড়ি ঠেলে পার হতে হয় কাদার সমুদ্র : আমিরখানী-ঘাগড়াকোনা সড়কে জনদুর্ভোগ তুঙ্গে নন্দনপুর বাজারে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক সংগীতানুষ্ঠান হবিগঞ্জে ৮ লাখ ৬১ হাজার টাকা ও ৩১টি মোবাইল উদ্ধার : প্রকৃত মালিকদের হাতে তুলে দিল পুলিশ ১৮ মাস পর সরকারি জমিতে ফের বহুতল ভবন নির্মাণ : নেপথ্যে তহশীলদার আবুল কালাম ! হবিগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা বানিয়াচংয়ে পূবালী ব্যাংক গুনিনগঞ্জ শাখার ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন শিক্ষক সংকট দূর করে শিক্ষার মানোন্নয়নের আশ্বাস দিলেন এমপি ডা.জীবন হবিগঞ্জের উন্নয়ন প্রকল্প গ্রহণে পরামর্শ সভা অনুষ্ঠিত চুনারুঘাটে ৪ দফা দাবিতে চা শ্রমিকদের মানববন্ধন ও কর্মবিরতি

আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও-দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ

স্টাফ রিপোর্টার / ৬৮ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় সাম্প্রতিক অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার প্রভাবে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।

শনিবার ১১ জুলাই দুপুরে তিনি উপজেলার বদলপুর ও কাকাইলছেও ইউনিয়নের বিভিন্ন ঝুঁকিপূর্ণ স্থান সরেজমিনে ঘুরে দেখেন। পরিদর্শনকালে নদী তীরবর্তী ও ভাঙনপ্রবণ এলাকাগুলোর বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করে দ্রুত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এসময় ইউএনও সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, “বর্তমান পরিস্থিতি মোকাবেলায় কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই। ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে দ্রুত জিও ব্যাগ স্থাপনসহ ভাঙন প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানুষের জানমাল রক্ষাই আমাদের প্রধান দায়িত্ব।”

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে। পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টদের সমন্বয়ে দ্রুত কাজ সম্পন্ন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা