হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশনের ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১১ জুলাই) লোকনাথ রমন বিহারী সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ কমিটি গঠন করা হয়।
আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন হবিগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ও লোকনাথ রমন বিহারী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাকির হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক জনাব মো: জাহাঙ্গীর আলম।
সভায় সর্বসম্মতিক্রমে ২৩ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে লোকনাথ রমন বিহারী সরকারী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: জাকির হোসেন এবং সাধারণ সম্পাদক হিসেবে মহারত্নপাড়া এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের শারীরিক শিক্ষা শিক্ষক সঞ্জু দাশকে নির্বাচিত করা হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ শারীরিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে কার্যকর ভূমিকা রাখা এবং উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া ও শরীরচর্চা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।