• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
Headline
বানিয়াচংয়ে বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের গৌরবময় অর্জন বানিয়াচংয়ে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্যফ্রন্টের আহ্বায়ক কমিটি গঠন : আহবায়ক বিক্রমজিৎ-সদস্য সচিব প্রবীর চক্রবর্তী বানিয়াচংয়ে বিদ্যালয়ে প্রকাশ্যে মাদক সেবন : এলাকাবাসীর হাতে আটক-থানায় সোপর্দ বানিয়াচংয়ে মাদরাসা ছাত্রীকে হেনস্তা–৪ বখাটের বিরুদ্ধে ইউএনও’র কাছে অভিযোগ হবিগঞ্জে ডিবির বিশেষ অভিযান : ৩৬টি চোরাই মোবাইল উদ্ধার-আটক ১ শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন বানিয়াচং উপজেলা কমিটি গঠন : সভাপতি জাকির-সেক্রেটারি সঞ্জু নির্বাচিত বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত দেশ সেরা রক ব্যান্ড আর্টসেলে ভোকাল হিসেবে যোগ দিলেন বানিয়াচংয়ের বখতিয়ার হোসেন বানিয়াচংয়ে দোয়াখানী মহল্লার প্রধান সড়কে ভাঙন : সংস্কারের দাবি জনাব আলী সরকারি কলেজে ৪ বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স অধিভুক্তি প্রক্রিয়া শুরু

বানিয়াচংয়ে বিদ্যালয়ে প্রকাশ্যে মাদক সেবন : এলাকাবাসীর হাতে আটক-থানায় সোপর্দ

স্টাফ রিপোর্টার / ৯৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের হেদায়েত উল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রকাশ্যে মাদক সেবন ও মাতলামির ঘটনায় মতিউর রহমান বাবু নামে এক ব্যক্তিকে আটক করে থানায় সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী।

সোমবার (১৩ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে বিদ্যালয়ের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিদ্যালয় চলাকালীন সময়েই ওই ব্যক্তি প্রকাশ্যে মাদক সেবন করে অশোভন আচরণ ও মাতলামি করতে থাকেন। বিষয়টি নজরে এলে স্থানীয়রা দ্রুত তাকে আটক করেন।

পরে এলাকাবাসী তাকে বানিয়াচং থানায় সোপর্দ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবক ও স্থানীয়রা।

এ বিষয়ে স্থানীয়রা জানান, শিক্ষাপ্রতিষ্ঠানের মতো সংবেদনশীল স্থানে এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। তারা বিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার এবং নিয়মিত নজরদারির দাবি জানিয়েছেন।

এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা