• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন
Headline
চাষের শিং মাছে রং মেখে ‘দেশি’ শিং মাছ বলে বিক্রি ! বাজারে ক্রেতা ঠকানোর মারাত্মক প্রতারণা-বিস্তারিত থাকবে সংবাদে বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ১ আগস্ট : প্রস্তুতি সম্পন্ন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া আর নেই চুনারুঘাটের সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার দুই লাইনের সংঘাত মিটে নতুনবাজারে সিএনজি চলাচল শুরু : স্বস্তিতে যাত্রীরা বানিয়াচংয়ে নির্মাণাধীন ছায়েরা-ছিদ্দিক মসজিদের তার চুরি : ক্ষতি প্রায় ২০ হাজার টাকা আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে এমপি ডা. জীবন বানিয়াচংয়ে উত্তাপ ছড়াচ্ছে শিক্ষকদের রাজনীতি : নির্বাচন ১লা আগস্ট-সিদ্ধান্ত দেবে ৪৩৩ ভোটার রিকশাচিত্রের মতো আমাদের বহু লোকশিল্প হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে : ভিসি প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া আর নেই

স্টাফ রিপোর্টার / ৯৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা মিয়া (চাচা) আর আমাদের মাঝে নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জানা যায়, অসুস্থ অবস্থায় তাকে সিলেট নেওয়ার পথে ২টা ৪০ মিনিটের দিকে তিনি ইন্তেকাল করেন। তার মৃত্যুতে গ্যানিংগঞ্জ বাজারসহ পুরো বানিয়াচংয়ে শোকের ছায়া নেমে এসেছে।

মোহাম্মদ মোস্তফা মিয়া (চাচা) ছিলেন একজন অত্যন্ত সৎ, বিনয়ী ও মিশুক স্বভাবের মানুষ। দীর্ঘদিন ধরে ব্যবসায়ী সমাজের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জানান, তিনি ছিলেন সকলের প্রিয় মানুষ এবং যেকোনো সমস্যা সমাধানে সবসময় অগ্রণী ভূমিকা রাখতেন।

তার মৃত্যুতে ব্যবসায়ী সমাজের অপূরণীয় ক্ষতি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনেকেই গভীর শোক প্রকাশ করে বলেন, “আমরা একজন অভিভাবককে হারালাম, যিনি সবসময় আমাদের পাশে ছিলেন।”

আজ (বৃহস্পতিবার) রাত সাড়ে ৯টায় আদারবাড়ি সংলগ্ন হোসাইনিয়া মাদরাসা প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে বলে জানা গেছে।

এলাকাবাসী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা