• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
চুনারুঘাটে হুইল চেয়ারেই কাটছে শিক্ষক কল্যাণ কুমারের জীবন বানিয়াচংয়ে আগামী ১৮ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে ইনডোর প্লে গ্রাউন্ড জমির বিরোধে রক্তাক্ত বানিয়াচংয়ের চালবন হাওর ॥ সংঘর্ষে কৃষক নিহত হবিগঞ্জে গ্রাম আদালত শক্তিশালীকরণ ও সচেতনতা বৃদ্ধিতে সমন্বয় সভা অনুষ্ঠিত সন্ত্রাস-দুর্নীতি ও মাদকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা গুরুত্বপূর্ণ : হুইপ জি কে গউছ আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে কৈশোরকালীন স্বাস্থ্য-পুষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা হবিগঞ্জে ‘জিবরাইলের ডানা’ গল্পগ্রন্থকে কেন্দ্র করে পাঠচক্র দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের সঙ্গে ভালো আচরণ-পেশাদারিত্ব-সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পুলিশ সুপার নিরক্ষরতা দূর করে সমৃদ্ধ সমাজ গড়তে হবে : সাক্ষরতা দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ

চুনারুঘাটের সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার

স্টাফ রিপোর্টার / ১৬৬ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি সীমান্তবর্তী দুর্গম বনাঞ্চলে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৯জুলাই) সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর একটি টহল দল সাতছড়ি এলাকার গভীর বনাঞ্চলে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় বনাঞ্চলের ভেতরে ফেলে রাখা অবস্থায় এসব গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, টহল দলের উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় পলিথিনে মোড়ানো ১০ কেজি গাঁজা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

হবিগঞ্জ ৫৫ বিজিবির দায়িত্বশীল কর্মকর্তারা জানান, সীমান্ত এলাকায় মাদক পাচার রোধে বিজিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে তারা জানান।

উদ্ধারকৃত গাঁজা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা