• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
বানিয়াচংয়ে কৃষকের ৪২ শতক জমির টমেটো চারা কেটে দিল দুর্বৃত্তরা-ক্ষতি ১২ লাখ টাকা ! বানিয়াচংয়ের চার কলেজে পাস ৮৩৭ জন, ফেল করেছে ৮৬৪ জন-জিপিএ৫ মাত্র ২ জন। নাটক ছিল অপহরণকাণ্ডের : প্রযুক্তির সহায়তায় উদ্ধার হল জুয়েল বানিয়াচংয়ে জুয়েল মিয়ার অপহরণ নিয়ে রহস্য-মুক্তিপণ দাবি ১০ লাখ টাকা ! হবিগঞ্জে অবসরপ্রাপ্ত ২৬ কর্মচারীকে জেলা প্রশাসনের বিদায়ী সংবর্ধনা আজমিরীগঞ্জে ৩ মাস ধরে ইউএনও নেই : প্রজ্ঞাপনের পরও যোগদান করেননি নতুন কর্মকর্তা সংবাদ প্রকাশের পর ব্যাটারি পুড়িয়ে শীসা তৈরির কারখানা সরিয়ে নিল কর্তৃপক্ষ বানিয়াচং-শিবপাশা রোডে ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরি : কারখানার বিষয়ে অবগত নয় পরিবেশ অধিদপ্তর প্রতিমা বিসর্জনে শেষ হলো শারদীয় দুর্গাপূজা-বিষাদে বিদায় নিলেন দেবী দুর্গা বানিয়াচং মডেল প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠানে দুই গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান

হবিগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ৫০ লাখ টাকার চোরাচালান পণ্য ও মাদক উদ্ধার : আটক ১

স্টাফ রিপোর্টার / ২৪৫ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে ৫৫ বিজিবি পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালান পণ্য ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে। এ সময় একজন আসামীকেও আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথকভাবে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ জিরা, ফুচকা, কাবেরী মেহেদীসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫০ লাখ টাকা।

এছাড়াও অভিযানে ৪৩ কেজি গাঁজা এবং ১০ লিটার বাংলা মদ উদ্ধার করা হয়েছে। মাদক ও চোরাচালান পণ্যের সাথে জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১ টায় এ তথ্য নিশ্চিত করেছেন ৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদক পাচার রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা