• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
Headline
বানিয়াচং ফুটবল একাদশের দাপুটে জয় : ঢাকা দক্ষিণ বিধ্বস্ত ৬-০ গোলে বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারী : ২পদে ওয়াক-ইন ইন্টারভিউ ৩ আগস্ট বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তাহের-সেক্রেটারি মুকুল নির্বাচিত ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ তাজা মাছের আড়ালে ‘রঙের খেলা’: শিং মাছে স্বাস্থ্যঝুঁকিতে ভোক্তা চাষের শিং মাছে রং মেখে ‘দেশি’ শিং মাছ বলে বিক্রি ! বাজারে ক্রেতা ঠকানোর মারাত্মক প্রতারণা-বিস্তারিত থাকবে সংবাদে বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ১ আগস্ট : প্রস্তুতি সম্পন্ন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন বানিয়াচং গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া আর নেই চুনারুঘাটের সাতছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১০ কেজি গাঁজা উদ্ধার

৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ

স্টাফ রিপোর্টার / ৩০ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানে দৈনিক মজুরি ৫০০ টাকা করার দাবিতে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। শনিবার (১ আগস্ট) সকাল থেকে বাগানের বিভিন্ন স্থানে জড়ো হয়ে শতাধিক শ্রমিক এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন এবং দ্রুত মজুরি বৃদ্ধি বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় বাগানের প্রধান সড়কে কিছু সময়ের জন্য কর্মবিরতিও পালন করা হয়, ফলে শ্রমিকদের স্বাভাবিক কাজকর্মে স্থবিরতা নেমে আসে।

মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক বাসন্তী বাড়ৈ বলেন, “বর্তমান বাজার পরিস্থিতিতে আমাদের ১৭০-২০০ টাকার মজুরি দিয়ে সংসার চালানো সম্ভব নয়। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম দিন দিন বাড়ছে, অথচ আমাদের আয় বাড়ছে না। তাই আমরা বাধ্য হয়েই আন্দোলনে নেমেছি।”

আরেক শ্রমিক শ্রীনিবাস গুরু ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সারাদিন কঠোর পরিশ্রম করি, কিন্তু সেই পরিশ্রমের যথাযথ মূল্য পাই না। পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। ৫০০ টাকা মজুরি না হলে আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে।”

শ্রমিক নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। দ্রুত সময়ের মধ্যে কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ না নিলে তারা আরও কঠোর কর্মসূচির দিকে যেতে পারেন বলেও হুঁশিয়ারি দেন।

এ বিষয়ে বাগান কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চা শ্রমিকরা মজুরি বৃদ্ধি নিয়ে আন্দোলন করে আসছেন। সাম্প্রতিক দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে এই দাবি আরও জোরালো হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা