হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় জাহির হোসেন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি উপজেলার ধরমন্ডল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৯জুুন) দুপুরে মাধবপুর উপজেলার হরিতলা এলাকার বাদশা গেইট সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। জাহির হোসেন মোটরসাইকেলযোগে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বাস তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে ই নিহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, ওই সড়কে দীর্ঘদিন ধরে বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করলেও কার্যকর কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।