• শনিবার, ২০ জুন ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
Headline
পল্লী সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে জেলা তথ্য অফিসের জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রম অনুষ্ঠিত চুনারুঘাটে প্রাকৃতিক গ্যাসের সন্ধান  : সম্ভাব্যতা যাচাই চলছে কার্যক্রম হবিগঞ্জ পৌর পুকুরপাড়ে জমছে স্বাস্থ্য সচেতনদের ভিড় : বিকেল হলেই প্রানবন্ত হয়ে উঠে নানা বয়সী মানুষদের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত জলাবদ্ধতায় বিকেজিসি স্কুল : ফটকের বাইরে কাদা-পানির ভোগান্তিতে শিক্ষার্থীরা হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে জলাবদ্ধতা : বৃষ্টি থামার ২৪ ঘণ্টা পরও পানি নিষ্কাশন নেই হবিগঞ্জে দুই দিন ব্যাপী ‘আইসিবিএস বিলিং সফটওয়্যার’ বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হলেন বানিয়াচংয়ের কৃতি সন্তান সরফ উদ্দিন আহমেদ চৌধুরী ইকবাল বানিয়াচংয়ে যুবকদের নতুন স্বপ্ন দেখাচ্ছে ‘জেএস মোবাইল রিপেয়ারিং ট্রেনিং সেন্টার’ বানিয়াচং সন্দলপুর ভি সি উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন সাংবাদিক সাইফুর রহমান তারেক

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে জলাবদ্ধতা : বৃষ্টি থামার ২৪ ঘণ্টা পরও পানি নিষ্কাশন নেই

বিশেষ প্রতিনিধি / ৪৬ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

সামান্য বৃষ্টি হলেই জলাবদ্ধতায় ডুবে যায় হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় প্রাঙ্গণ। বৃষ্টি থামার ২৪ ঘণ্টা পার হলেও জমে থাকা পানি নিষ্কাশন না হওয়ায় চরম ভোগান্তিতে পড়ছেন কর্মকর্তা-কর্মচারী ও সেবা নিতে আসা সাধারণ মানুষ।

সরেজমিনে দেখা যায়, কার্যালয়ের প্রধান প্রবেশ পথ থেকে শুরু করে অফিস চত্বরের অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে থাকে। কোথাও কোথাও হাঁটুসমান পানি জমে থাকায় অফিসে প্রবেশ করাই কঠিন হয়ে পড়ে। এতে দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টিতেই এমন পরিস্থিতি সৃষ্টি হওয়া অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে একটি গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের এমন অব্যবস্থাপনা তাদের হতাশ করেছে। অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেন, পানি উন্নয়ন বোর্ডের নিজের কার্যালয়েরই যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ মানুষের জলাবদ্ধতা নিরসনে তাদের কার্যক্রম কতটা কার্যকর—তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।

অভিযোগ রয়েছে, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই এই জলাবদ্ধতা দীর্ঘস্থায়ী হচ্ছে। পর্যাপ্ত নালা-নর্দমা না থাকা এবং বিদ্যমান ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার না করায় পানি নিষ্কাশনের কোনো কার্যকর ব্যবস্থা নেই।

কার্যালয়ে আসা এক সেবাগ্রহীতা বলেন, “বৃষ্টির পরদিনও পানি না নামায় খুব কষ্ট করে অফিসে ঢুকতে হয়। গুরুত্বপূর্ণ কাজে এসে এমন ভোগান্তি সত্যিই অপ্রত্যাশিত।”

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগীরা। তারা জানান, জরুরি ভিত্তিতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা না হলে এই দুর্ভোগ থেকে মুক্তি মিলবে না।

এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সচেতন মহল মনে করছেন, একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের এমন দুরবস্থা শুধু দৃষ্টিকটু নয়, বরং সেবার মান নিয়েও প্রশ্ন তোলে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান জরুরি হয়ে পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা