• মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
Headline
বিচার চাই’ স্লোগানে ঝাড়ু মিছিল : এনসিপি নেতা লিটনের বিরুদ্ধে জনরোষ এনসিপি নেতার অভিযোগ ঢাকতে ‘ভিডিও নাটক’ ! শেষ পর্যন্ত বাবার মুখেই ফাঁস আজমিরীগঞ্জে ব্যতিক্রমী উদ্যোগে ৮৪ মাদক কারবারির আত্মসমর্পণ গাড়ি থামিয়ে মাছ কেনা-আতুকুড়া ব্রিজ এখন ছোট্ট মাছের হাট জেলা তথ্য অফিসের উদ্যোগে বাহুবলে শিশু-কিশোর ও নারী উন্নয়নে প্রামাণ্যচিত্র প্রদর্শনী পানি মাড়িয়ে ব্যাংকে প্রবেশ-হবিগঞ্জে সোনালী ব্যাংকের সামনে বেহাল চিত্র বানিয়াচং ফুটবল একাদশের দাপুটে জয় : ঢাকা দক্ষিণ বিধ্বস্ত ৬-০ গোলে বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ড শুমারী : ২পদে ওয়াক-ইন ইন্টারভিউ ৩ আগস্ট বানিয়াচংয়ে শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি তাহের-সেক্রেটারি মুকুল নির্বাচিত ৫০০ টাকা মজুরির দাবিতে তেলিয়াপাড়া চা বাগানে শ্রমিকদের টানা বিক্ষোভ

পানি মাড়িয়ে ব্যাংকে প্রবেশ-হবিগঞ্জে সোনালী ব্যাংকের সামনে বেহাল চিত্র

বিশেষ প্রতিনিধি / ৪৮ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

হবিগঞ্জে সোনালী ব্যাংকের প্রবেশপথে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চরম ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। সামান্য বৃষ্টিতেই ব্যাংকের গেইটের সামনে পানি জমে একাকার হয়ে যায়। এমনকি বৃষ্টি না থাকলেও জমে থাকা পানি দীর্ঘ সময় ধরে থেকে যায়, যা একটি সরকারি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত দৃষ্টিকটু ও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি করেছে।

সরেজমিনে দেখা যায়, ব্যাংকের মূল প্রবেশদ্বারের সামনেই বড় একটি অংশ জুড়ে পানি জমে রয়েছে। এতে করে প্রতিদিন ব্যাংকে আসা গ্রাহকদের বাধ্য হয়ে সেই পানি মাড়িয়েই ভেতরে প্রবেশ করতে হচ্ছে। বিশেষ করে বয়স্ক মানুষ, নারী ও শিশুদের জন্য এটি হয়ে উঠেছে চরম দুর্ভোগের কারণ। ব্যাংকে আসা একাধিক গ্রাহক ক্ষোভ প্রকাশ করে বলেন, “একটি সরকারি ব্যাংকের সামনে এমন অবস্থা সত্যিই দুঃখজনক।

সামান্য বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। আমাদের জুতা- কাপড় ভিজিয়ে ভেতরে যেতে হয়। বৃষ্টি না থাকলেও পানি জমে থাকে, মনে হয় ড্রেনেজের কোনো ব্যবস্থা নেই। কর্তৃপক্ষের উচিত দ্রুত এটি সমাধান করা।”

ব্যাংকের দায়িত্বরত এক গার্ড জানান, “দীর্ঘদিন ধরেই এই সমস্যাটি রয়েছে। আমরা নিজেরা কিছু করতে পারি না।  বৃষ্টির সময় অনেক সময় হাঁটু সমান পানি হয়ে যায়, তখন প্রবেশ করা আরও কষ্টকর হয়ে পড়ে।”

স্থানীয়দের মতে, দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা গ্রহণ না করলে বর্ষা মৌসুমে এই সমস্যা আরও প্রকট আকার ধারণ করবে। একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানের সামনে এমন জলাবদ্ধতা শুধু জনদুর্ভোগই বাড়াচ্ছে না, বরং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার প্রশ্নও তুলছে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা