বানিয়াচং শরীফখানী মহল্লার অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা : দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর
স্টাফ রিপোর্টার
/ ৫০
Time View
Update :
বুধবার, ১০ জুন, ২০২৬
Share
হবিগঞ্জের বানিয়াচং উপজেলা সদরের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের শরীফখানী মহল্লার অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা চরম ভোগান্তির সৃষ্টি করেছে এলাকাবাসীর জন্য। মহল্লার প্রবেশদ্বার থেকে শুরু হয়ে শরীফ উদ্দিন রোড পর্যন্ত দীর্ঘ এই সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা যায়, সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ভাঙা পাকা রাস্তার একপাশ দেবে গিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে, ফলে যেকোনো সময় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন এই সড়ক ব্যবহার করে স্কুলে যাতায়াত করে। অনেক শিক্ষার্থী জানায়, “ভাঙা রাস্তা মাড়িয়ে স্কুলে যেতে হয়। অনেক সময় পা মোছড় খেয়ে পড়ে যাই, এতে আমাদের সমস্যা হয়।
স্থানীয় সিএনজি ও মোটরসাইকেল চালকরা বলেন, রাস্তার অবস্থা এতটাই খারাপ যে, ঠিকমতো গাড়ি চালানো যায় না। প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যায়। যাত্রী তুলতেও ভয় লাগে দুর্ঘটনার আশঙ্কায়।”
মহল্লাবাসীরা দ্রুত এই সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের মতে, এই সড়কটি সংস্কার করা হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষ স্বস্তি পাবে।
স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।