• শনিবার, ০৬ জুন ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Headline
হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজের শতবর্ষে স্টেডিয়াম গেইটের বাইরে হামলা-ভাঙচুর দ্বিতীয়বারের মতো চান্দের মহল্লার সর্দার নির্বাচিত হলেন হাজী আবু জাফর রাতারগুল জলারবনে বিশ্ব পরিবেশ দিবস পালন : বৃক্ষরোপণ ও প্লাস্টিকমুক্ত অভিযানে সচেতনতা হবিগঞ্জে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে ডেঙ্গু সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হবিগঞ্জে ব্রাইট একাডেমি শিক্ষাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ : জেলা পর্যায়ে লড়বে গরীব হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৬ শিক্ষার্থী এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ : গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে থান্ডার ১৬ ও ডমিনেটরস ২৫ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও চারা রোপন কর্মসূচি মাধবপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত : গর্ভবতী মা ও শিশুদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ হবিগঞ্জে খোয়াই রিভার ওয়াটারকিপারের উদ্যোগে নদীতীরে সবুজায়ন কর্মসূচি পালন

হবিগঞ্জে ব্রাইট একাডেমি শিক্ষাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি / ৫৩ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

হবিগঞ্জে ব্রাইট একাডেমি শিক্ষাবৃত্তি ২০২৫-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শহরের এম সাইফুর রহমান টাউন হল প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ও বিশিষ্টজনদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ব্রাইট একাডেমির চেয়ারম্যান সৈয়দ এনাম আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।

প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক তাঁর বক্তব্যে বলেন, “শিক্ষাই জাতির উন্নয়নের মূল চালিকাশক্তি। আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের সঠিক দিকনির্দেশনা ও সুযোগ করে দিতে পারলে দেশ আরও এগিয়ে যাবে।”

তিনি বলেন, “শিক্ষাবৃত্তি কেবল একটি আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের প্রতি সমাজের আস্থা ও স্বীকৃতির প্রতীক। এই স্বীকৃতি তাদের আত্মবিশ্বাস বাড়ায় এবং বড় স্বপ্ন দেখতে উৎসাহিত করে।” তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “তোমরা সততা, পরিশ্রম ও মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের গড়ে তোলো। শুধু ভালো ফলাফল নয়, একজন ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, “ব্রাইট একাডেমির এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়। এ ধরনের কার্যক্রম দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং মেধাবীদের এগিয়ে যেতে সহায়তা করবে।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাপা হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডিন জয়ন্ত সিংহ রায়, খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এবং সামাজিক সংগঠন বটতলার সাধারণ সম্পাদক হাসবী সাঈদ চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, শিক্ষাবৃত্তি শুধু আর্থিক সহায়তা নয়, এটি শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার বড় উৎস, যা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।

অনুষ্ঠানের এক পর্যায়ে মেধাবী ৮০ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও সম্মাননা প্রদান করা হয়। পুরস্কার পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে নিজেদের গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে।

সার্বিকভাবে সুশৃঙ্খল ও প্রাণবন্ত এই আয়োজনটি শিক্ষার প্রসারে ব্রাইট একাডেমির ইতিবাচক ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা