• শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
উপজেলা পর্যায়ে স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন N. H. Zahed Academy দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধকে ‘না’–শিক্ষার্থীদের চরিত্র গঠনের শপথ বানিয়াচংয়ে “স্ট্যার্টআপ সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোয়িং প্রোগ্রাম” অনুুষ্ঠিত সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাদ ফাটল-পলেস্তার খসছে : ঝুঁকিতে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স’র বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষ বানিয়াচং শরীফখানী মহল্লার অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা : দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর শায়েস্তাগঞ্জে বিদ্যালয় পরিদর্শনে সিভিল সার্জন : শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতার আহ্বান বানিয়াচং নিউজ ২৪ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করলো টুর্ণামেন্ট আহবায়ক বানিয়াচংয়ে চেয়ারম্যান প্রার্থী তাওহীদ হাসানের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জে বাংলাদেশ স্কাউটসের ‘জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৬’ অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি / ৪৭ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার (৩জুন) বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘জেলা মাল্টিপারপাস ওয়ার্কশপ-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। স্কাউটিং আন্দোলনকে আরও বেগবান ও কার্যকর করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালায় জেলার বিভিন্ন পর্যায়ের স্কাউট নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এবং বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলার সহ-সভাপতি পাপিয়া আক্তারঅনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ স্কাউটস, হবিগঞ্জ জেলার সভাপতি ড. জি. এম. সরফরাজ

তিনি তার দিকনির্দেশনামূলক বক্তব্যে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরেন এবং তরুণ প্রজন্মকে দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউট আন্দোলনের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। তিনি জেলার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস, সিলেট অঞ্চলের সম্পাদক সৈয়দ মুনিম আহমদ

ওয়ার্কশপের মূল লক্ষ্য

এই মাল্টিপারপাস ওয়ার্কশপের মাধ্যমে স্কাউট আন্দোলনের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন এবং স্কাউটদের মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। উপস্থিত অতিথিবৃন্দ স্কাউটিংয়ের মাধ্যমে সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

হবিগঞ্জ জেলা স্কাউটসের এই আয়োজনে জেলার বিভিন্ন ইউনিটের স্কাউট কর্মকর্তা এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা