• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
ক্রিয়েটিভ আরবান ডিজিটাল প্রিন্ট মিডিয়া : আধুনিক প্রিন্টিং সেবায় নির্ভরতার নাম উপজেলা পর্যায়ে স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিংয়ে চ্যাম্পিয়ন N. H. Zahed Academy দাউদকান্দিতে মাদক ও কিশোর অপরাধকে ‘না’–শিক্ষার্থীদের চরিত্র গঠনের শপথ বানিয়াচংয়ে “স্ট্যার্টআপ সাইন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোয়িং প্রোগ্রাম” অনুুষ্ঠিত সিলেট রেঞ্জে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন বিয়ানীবাজার থানার ওসি ওমর ফারুক নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাদ ফাটল-পলেস্তার খসছে : ঝুঁকিতে বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স’র বহির্বিভাগসহ বিভিন্ন কক্ষ বানিয়াচং শরীফখানী মহল্লার অভ্যন্তরীণ সড়কের বেহাল দশা : দ্রুত সংস্কারের দাবি এলাকাবাসীর শায়েস্তাগঞ্জে বিদ্যালয় পরিদর্শনে সিভিল সার্জন : শিক্ষার্থীদের স্বাস্থ্যসচেতনতার আহ্বান বানিয়াচং নিউজ ২৪ কে সম্মাননা ক্রেস্ট প্রদান করলো টুর্ণামেন্ট আহবায়ক

বানিয়াচংয়ে ফুটবল খেলায় বজ্রপাতে ৪ জন আহত : সদর হাসপাতালে ভর্তি

বানিয়াচং প্রতিনিধি / ৭৭ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পৈলারকান্দি ইউনিয়নের শ্রীমঙ্গল কান্দি গ্রামে ফুটবল খেলা চলাকালীন সময়ে আকস্মিক বজ্রপাতে ৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রবিবার (৭ জুন) বিকাল প্রায় ৫টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে গ্রামের মাঠে কয়েকজন যুবক ফুটবল খেলায় মগ্ন ছিলেন। এসময় হঠাৎ করে আকাশে মেঘ জমে বজ্রসহ বৃষ্টিপাত শুরু হয়। খেলার এক পর্যায়ে বজ্রপাত সরাসরি মাঠের কাছে আঘাত হানলে খেলোয়াড়দের মধ্যে চারজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বজ্রপাতের শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে এবং মুহূর্তেই মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আহতদের দ্রুত হাসপাতালে পাঠাতে সহায়তা করেন।  এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে সকলকে বৈরী আবহাওয়ায় খোলা মাঠে অবস্থান না করার জন্য সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা