• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
Headline
আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে কৈশোরকালীন স্বাস্থ্য-পুষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা হবিগঞ্জে ‘জিবরাইলের ডানা’ গল্পগ্রন্থকে কেন্দ্র করে পাঠচক্র দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের সঙ্গে ভালো আচরণ-পেশাদারিত্ব-সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পুলিশ সুপার নিরক্ষরতা দূর করে সমৃদ্ধ সমাজ গড়তে হবে : সাক্ষরতা দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ আজমিরীগঞ্জে শ্রেণিকক্ষের ফ্লোর ধসে চার ফুট নিচে-শিক্ষকসহ ৬ জন আহত বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স : হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন হবিগঞ্জে নারী উদ্যোক্তাদের ‘ব্লক-বাটিক প্রশিক্ষণ’ উদ্বোধন বাহুবলে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক

আজমিরীগঞ্জে নদীভাঙন রোধে ৩২০ কোটি টাকার প্রকল্প পরিদর্শনে এমপি ডা. জীবন

বিশেষ প্রতিনিধি / ২২৯ Time View
Update : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নদীভাঙন প্রতিরোধে চলমান পানি উন্নয়ন বোর্ডের প্রায় ৩২০ কোটি টাকার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান (ডা. জীবন)।

সোমবার (২৭জুলাই) সকাল থেকে বিকাল পর্যন্ত তিনি উপজেলার পাহাড়পুর থেকে সৌলরীবাজার পর্যন্ত বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা ঘুরে দেখেন। এসময় প্রকল্পগুলোর অগ্রগতি, কাজের গুণগত মান এবং ভাঙনপ্রবণ এলাকার বর্তমান পরিস্থিতি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে বিস্তারিত তথ্য নেন।

পরিদর্শনকালে এমপি ডা. জীবন বলেন, “আজমিরীগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে নদীভাঙনের শিকার হয়ে আসছে। এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে এলাকার মানুষের জানমাল ও বসতভিটা রক্ষা পাবে। সরকার জনগণের স্বার্থে কাজ করছে এবং কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাস্ত করা হবে না।”

তিনি আরও বলেন, “প্রকল্পের কাজ দ্রুত ও সঠিকভাবে শেষ করতে হবে। স্থানীয়দের অভিযোগ বা সমস্যার বিষয়গুলো গুরুত্বসহকারে দেখতে হবে। প্রয়োজনে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে ভাঙনের ঝুঁকি কমে আসে।”

এ সময় পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন করার জন্য জোরালোভাবে কাজ চলছে এবং ভাঙনপ্রবণ এলাকাগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

পরিদর্শনকালে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা