• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
Headline
আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ে কৈশোরকালীন স্বাস্থ্য-পুষ্টি ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা হবিগঞ্জে ‘জিবরাইলের ডানা’ গল্পগ্রন্থকে কেন্দ্র করে পাঠচক্র দায়িত্ব পালনের ক্ষেত্রে জনগণের সঙ্গে ভালো আচরণ-পেশাদারিত্ব-সততা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পুলিশ সুপার নিরক্ষরতা দূর করে সমৃদ্ধ সমাজ গড়তে হবে : সাক্ষরতা দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ আজমিরীগঞ্জে শ্রেণিকক্ষের ফ্লোর ধসে চার ফুট নিচে-শিক্ষকসহ ৬ জন আহত বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্স : হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন হবিগঞ্জে নারী উদ্যোক্তাদের ‘ব্লক-বাটিক প্রশিক্ষণ’ উদ্বোধন বাহুবলে শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক

আজমিরীগঞ্জে দেড় মাস ধরে নেই ইউএনও : ব্যাহত প্রশাসনিক কার্যক্রম-ভোগান্তিতে সাধারণ মানুষ

বিশেষ প্রতিনিধি / ৪৮ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনে প্রায় দেড় মাস ধরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নেই। গুরুত্বপূর্ণ এই পদটি দীর্ঘদিন শূন্য থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন উপজেলার সাধারণ মানুষ—এমন অভিযোগ উঠেছে।

একটি উপজেলার প্রশাসনিক ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ পদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)।উপজেলা প্রশাসনের সার্বিক সমন্বয়, সরকারি নির্দেশনা বাস্তবায়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের তদারকি এবং সাধারণ মানুষের নানা প্রশাসনিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ইউএনওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কিন্তু আজমিরীগঞ্জে প্রায় দেড় মাস ধরে এই গুরুত্বপূর্ণ পদে কোনো ইউএনও না থাকায় স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রম কতটা কার্যকরভাবে চলছে, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বিশেষ করে বিভিন্ন প্রশাসনিক কাজে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আসা সেবাপ্রত্যাশীদের অনেকেই কাঙ্ক্ষিত সেবা পেতে ভোগান্তির মুখে পড়ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইউএনও পদটি দীর্ঘদিন শূন্য থাকায় গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় এবং জরুরি সরকারি কার্যক্রম পরিচালনায় জটিলতা সৃষ্টি হচ্ছে। ফলে এর সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের ওপর।

জব্বার মিয়া নামে একজন সেবাপ্রত্যাশী ক্ষোভ প্রকাশ করে বলেন, একটি উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ প্রায় দেড় মাস ধরে শূন্য থাকবে—এটা কোনোভাবেই স্বাভাবিক বিষয় নয়। সাধারণ মানুষ প্রশাসনের কাছে সেবা নিতে আসে। কিন্তু গুরুত্বপূর্ণ কর্মকর্তা না থাকায় অনেক ক্ষেত্রেই আমাদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। মখলিছুর রহমান নামে আরেক স্থানীয় বাসিন্দা বলেন, ইউএনও না থাকলে উপজেলার প্রশাসনিক কার্যক্রমে স্বাভাবিক গতি থাকার কথা নয়। সরকার দ্রুত একজন ইউএনও পদায়ন করে আজমিরীগঞ্জবাসীর ভোগান্তি দূর করবে—এটাই আমাদের প্রত্যাশা।

সচেতন মহলের মতে, একটি উপজেলার প্রশাসনিক কার্যক্রমকে গতিশীল রাখতে ইউএনওর মতো গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন শূন্যতা থাকা কোনোভাবেই কাম্য নয়। সরকারি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড, জনস্বার্থ সংশ্লিষ্ট সিদ্ধান্ত এবং প্রশাসনিক সমন্বয়ের স্বার্থে দ্রুত এ পদে একজন দক্ষ কর্মকর্তা পদায়ন করা প্রয়োজন। তাদের দাবি, আজমিরীগঞ্জবাসী কোনো কর্মকর্তার অনুপস্থিতির কারণে প্রশাসনিক সেবা থেকে বঞ্চিত হতে পারেন না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত উপজেলা নির্বাহী অফিসার পদায়ন করা উচিত।

এদিকে, প্রায় দেড় মাস ধরে ইউএনও না থাকার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একটি উপজেলার গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ এত দীর্ঘ সময় শূন্য থাকার পরও কেন নতুন ইউএনও পদায়নে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না—এ প্রশ্নের উত্তরও জানতে চান আজমিরীগঞ্জবাসী।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা