• শনিবার, ১৬ মে ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
Headline
বানিয়াচংয়ে সাবেক এমপি জনাব আলীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হবিগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট : চলাচলকারী যাত্রীরা পড়েছেন বিপাকে হামে আক্রান্ত শিশু হত্যাকারী ইউনুস ও নুরজাহানের বিচার দাবিতে বার অ্যাসোসিয়েশনের মানববন্ধন হবিগঞ্জে আন্তর্জাতিক নার্স দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে মানসম্মত ”আদি নূরানী হোটেল এন্ড রেস্টুরেন্ট’ এর শুভ উদ্বোধন দেশবিরোধী বাণিজ্য চুক্তির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ সমাবেশ হবিগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত বানিয়াচংয়ে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় আজমিরীগঞ্জে পাওনা টাকার জেরে সংঘর্ষ : বৃদ্ধ নিহত

বানিয়াচংয়ে সাবেক এমপি জনাব আলীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার / ৩২ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য বানিয়াচং সরকারি জনাব আলী ডিগ্রি কলেজ ও জনাব আলী ঈদগাহের প্রতিষ্ঠাতা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম জনাব আলীর ৪১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে । এ উপলক্ষে বৃহস্পতিবার (১৪মে) জনাব আলী সরকারি কলেজ মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় । মিলাদ মাহফিল শেষে দোয়া পরিচালনা করেন জনাব আলী সরকারি কলেজ মসজিদের ইমাম । যেখানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, সাধারণ মানুষ ছাড়াও কলেজের শিক্ষকবৃৃন্দ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে মরহুম জনাব আলীর রুহের মাগফিরাত কামনা করা হয়। পরবর্তীতে মরহুমের কবর জিয়ারত করা হয়। মিলাদ মাহফিলে বক্তারা বলেন, মরহুম জনাব আলী ছিলেন একজন জনদরদী নেতা, যিনি আজীবন এলাকার উন্নয়নে কাজ করেছেন। তাঁর সততা, নিষ্ঠা ও জনগণের প্রতি ভালোবাসা আজও মানুষের মাঝে স্মরণীয় হয়ে আছে।

মরহুম জনাব আলী সাহেব শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্বই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষা, মানবতা ও সমাজকল্যাণের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাঁর রেখে যাওয়া আদর্শ ও কর্ম আজও মানুষকে অনুপ্রাণিত করে এবং আলোর পথ দেখায়।
জনাব আলী তাঁর রাজনৈতিক জীবনে বানিয়াচংসহ আশপাশের এলাকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং একজন সৎ ও নিবেদিতপ্রাণ নেতা হিসেবে সবার কাছে পরিচিত ছিলেন।

উল্লেখ্য, সাবেক এমপি মরহুম জনাব আলী মোক্তার বানিয়াচং উপজেলা সদরের যাত্রাপাশা মহল্লার কৃষক পরিবারে ১৯৩৭ সালের ১ মে জন্ম গ্রহণ করেন। মোক্তার নামেই পরিচিতি ছিলেন তিনি। পিতার নাম ছিল আব্দুর রহমান ও মাতার নাম ইংরাজ বিবি। বর্তমান সমাজে একজন আদর্শ মানুষের দৃষ্টান্ত হতে পারেন দানবীর মরহুম জনাব আলী। তার কষ্টের অর্জিত টাকায় প্রতিষ্ঠা করেন জনাব আলী ডিগ্রি কলেজ। ক্ষণজন্মা এই ব্যক্তিটি শেষ জীবনে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়েও চিকিৎসা না করিয়ে এই কলেজের উন্নয়নে শহরের নিজস্ব ভবন ও দোকান বিক্রি করেছিলেন। বড় মাপের নেতা ও এমপি নির্বাচিত হয়েও ছাত্রদের লেখাপড়ার কথা বিবেচনা করে সব কিছু বিসর্জন দিয়েছেন।

মরহুম জনাব আলী ১৯৫৩ সালে বানিয়াচং এল আর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস, ১৯৫৫ সালে বৃন্দাবন কলেজ থেকে এইচএসসি ও ১৯৫৭ সালে বিএ পাস করেন। পরে উচ্চ শিক্ষার জন্য ঢাকা সেন্ট্রাল ‘ল’ কলেজে ভর্তি হন। এলএলবি পাস করে তিনি আইন পেশায় যোগ দেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী নূরুল আমিনের আইন সহকারি হিসেবে বেশ কিছু দিন কাজ করেন। ১৯৭৯ সালে হবিগঞ্জ-২ বানিয়াচং-আজমিরিগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য নির্বাচিত হন। এই মহান ব্যক্তি শেষ পর্যায়ে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে ১৯৮৫ সালের ১৫ মে হবিগঞ্জ শহরের সিনেমা হল রোডে নিজ বাস ভবনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা