• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
Headline
গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টিতে মৎস্য খাতের অবদান অপরিসীম : মৎস্য পক্ষ উদ্বোধনে এমপি ডা.জীবন বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির সভা সেবা নিতে ভোগান্তি-দালালের দাপট : বানিয়াচং নির্বাচন অফিস ঘিরে নানা অভিযোগ জরুরি পরিস্থিতি মোকাবিলায় হবিগঞ্জ জেলা পুলিশের ফোর্স মোবিলাইজেশন ড্রিল চুনারুঘাটে ডিবির অভিযানে ১২ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নিয়োগে বঞ্চিতদের ক্ষোভে উত্তাল বানিয়াচং : লাঞ্চিত ইউএনও-ফলাফল বাতিলের দাবি বাহুবলে ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র প্রদর্শনী লাখাইয়ে ৮ ফুট গাঁজার গাছ উদ্ধার-মাদক কারবারি গ্রেপ্তার শিক্ষার মানোন্নয়নে মাঠে জেলা প্রশাসক : পরিদর্শন করলেন তিন বিদ্যালয় সিএনজি সমিতির সমস্যায় বারবার ভোগান্তি : স্থায়ী সমাধান হিসেবে বানিয়াচং-হবিগঞ্জ রোডে বিআরটিসি বাস চান যাত্রীরা

হামে আক্রান্ত শিশু হত্যাকারী ইউনুস ও নুরজাহানের বিচার দাবিতে বার অ্যাসোসিয়েশনের মানববন্ধন

বিশেষ প্রতিনিধি / ১৮৮ Time View
Update : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

হামে আক্রান্ত শিশুদের হত্যার অভিযোগে অভিযুক্ত ইউনুস ও নুরজাহান গংদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (১২মে) দুপুরে অ্যাসোসিয়েশন প্রাঙ্গণের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বার অ্যাসোসিয়েশনের বিভিন্ন স্তরের আইনজীবীরা।

এ সময় মানববন্ধনে বক্তারা বলেন, শিশুদের নির্মমভাবে হত্যা করা মানবতার বিরুদ্ধে জঘন্য অপরাধ। এমন ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। বক্তারা আরও বলেন, এ ধরনের নৃশংস ঘটনা সমাজে আতঙ্ক সৃষ্টি করে এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করে। তাই দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এ ধরনের অপরাধ প্রতিরোধ করা জরুরি।

মানববন্ধনে অংশ নেওয়া আইনজীবীরা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের গ্রেপ্তার এবং দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা পরিচালনার দাবি জানান। এ সময় বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত বিচার কার্যক্রম শুরু না করা হয়, তবে আরও কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা