বানিয়াচং নতুুনবাজারের ব্যস্ততম ফায়ার সার্ভিস রোডে উদ্বোধন করা হলো একটি নতুন মানসম্মত খাবারের হোটেল। “আদি নূূরানী হোটেল এন্ড রেস্টুরেন্ট” নামের এই হোটেলটি উদ্বোধন করা হয়েছে। আধুনিক সাজসজ্জা, পরিচ্ছন্ন পরিবেশ এবং স্বাস্থ্যসম্মত খাবারের প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি। সোমবার (১১মে) মাগরিবের নামাজের পর মিলাদ মাহফিলের মধ্য দিয়ে আনুষ্টানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে আসা লোকজন বলেন, বর্তমান সময়ে নিরাপদ ও মানসম্মত খাবারের চাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদা পূরণে “আদি নূূরানী হোটেল এন্ড রেস্টুরেন্ট” গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। হোটেল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখানে দেশীয় ও ভিন্নধর্মী নানা স্বাদের খাবার পাওয়া যাবে, যা তৈরি করা হবে সম্পূর্ণ স্বাস্থ্যবিধি মেনে।

হোটেলের প্রোপাইটার এজাজ আহমদ খান রনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়,গ্রাহকদের আস্থা অর্জন করা। আমরা সবসময় তাজা উপকরণ ব্যবহার করব এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যাপারে কোনো আপস করব না।” আমাদের এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে মানুষের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সুস্বাদু খাবার নিশ্চিত করা। তিনি আরো বলেন, বর্তমান সময়ে অনেকেই বাইরে খেতে আগ্রহী, কিন্তু মান ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে দুশ্চিন্তায় থাকেন। সেই জায়গা থেকেই আমরা “আদি নূূরানী হোটেল এন্ড রেস্টুরেন্ট” প্রতিষ্ঠা করেছি। এখানে প্রতিটি খাবার তৈরি করা হবে উন্নত মানের উপকরণ দিয়ে এবং কঠোর স্বাস্থ্যবিধি মেনে।
হোটেলের পরিচালক ইফাজ আহমদ খাান সানি বলেন, “আমরা চাই গ্রাহকরা যেন নিজের পরিবারের মতো স্বাচ্ছন্দ্য বোধ করেন। তাই খাবারের মানের পাশাপাশি সেবার দিকেও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছি। আমাদের টিম সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করছে, যাতে প্রতিটি গ্রাহক সন্তুষ্ট হয়ে এখান থেকে যান।”
উদ্বোধনের দিন হোটেলে আসা কাস্টমারদের মধ্যে ছিল বেশ উৎসাহ। সব মিলিয়ে “আদি নূূরানী হোটেল এন্ড রেস্টুরেন্ট” হোটেলের উদ্বোধন এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার করেছে। ভালো খাবার, সুন্দর পরিবেশ ও উন্নত সেবার মাধ্যমে খুব দ্রুতই এটি সবার পছন্দের জায়গা হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সবার।