হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
হবিগঞ্জ প্রতিনিধি
/ ৩৩
Time View
Update :
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬
Share
বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষ্যে হবিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৪জুন) সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের নিমতলা কালেক্টরেট প্রাঙ্গণে একটি রঙিন র্যালির আয়োজন করা হয়।
র্যালিটি জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্যকর্মী, শিক্ষার্থী এবং সচেতন নাগরিকদের অংশগ্রহণে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব এবং এর আসক্তি প্রতিরোধে করণীয় বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি.এম. সরফরাজ। তিনি তার বক্তব্যে বলেন, তামাকের ক্ষতিকর প্রভাব থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে এবং সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস এবং অতিরিক্ত পুলিশ সুপার মো: শহিদুল হক মুন্সী। বক্তারা তামাক ও নিকোটিনের ভয়াবহতা তুলে ধরে এর ব্যবহার কমাতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।