• শনিবার, ০৬ জুন ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline
এলারিয়ান ফুটবল চ্যাম্পিয়নশিপ ২০২৬ : গ্র্যান্ড ফাইনালে মুখোমুখি হচ্ছে থান্ডার ১৬ ও ডমিনেটরস ২৫ বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সচেতনতামূলক আলোচনা সভা ও চারা রোপন কর্মসূচি মাধবপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত : গর্ভবতী মা ও শিশুদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ হবিগঞ্জে খোয়াই রিভার ওয়াটারকিপারের উদ্যোগে নদীতীরে সবুজায়ন কর্মসূচি পালন আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী হুক্কা বানিয়াচং–আজমিরীগঞ্জ সড়কে বালুর স্তুপে ভোগান্তি : ঝুঁকিতে চলাচল স্মৃতির পাতায় হারিয়ে যাওয়া ‘মুন সিনেমা হল’—আজমিরীগঞ্জে এখন নিঃসঙ্গ এক স্থাপনা বর্ষার পানিতে চলাচলের প্রস্তুতি : ডিঙি নৌকা তৈরিতে ব্যস্ত কাঠমিস্ত্রিরা হবিগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে ইংলিশ কুইজে মৌ-এর সাফল্য

হবিগঞ্জে খোয়াই রিভার ওয়াটারকিপারের উদ্যোগে নদীতীরে সবুজায়ন কর্মসূচি পালন

হবিগঞ্জ প্রতিনিধি / ৪১ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জে নদীতীরে সবুজায়ন কর্মসূচি পালন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার। শুক্রবার (৫ জুন) আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে খোয়াই নদীর তীরবর্তী এলাকায় বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক।

আলোচনা সভায় প্রধান অতিথি  বক্তব্যে ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক  বলেন, পরিবেশের সুরক্ষায় এমন উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়। তিনি তরুণ প্রজন্মকে পরিবেশবান্ধব কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।নদী ও পরিবেশ রক্ষায় স্থানীয় জনগণের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীর তীর সবুজায়নের মাধ্যমে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সম্ভব, তেমনি ভাঙন রোধ ও জীববৈচিত্র্য সংরক্ষণেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

তিনি আরো বলেন,বন উজার, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নদ-নদী, জলাশয়, সাগর-মহাসাগর দূষণ, জীববৈচিত্র্য ধ্বংস, প্লাস্টিক দূষণ, যুদ্ধ-বিগ্রহ, প্রাকৃতিক দূর্যোগ আমাদের জন্য কেবল চ্যালেঞ্জই নয়; বরং আমাদের অস্তিত্বের সংকট। পরিবেশ ও প্রতিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ সহজ ও কার্যকর সমাধান। বৃক্ষ রোপন ও এর পরিচর্যা এবং বন সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী নির্মাণই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।

উপস্থিত থেকে  বক্তব্য রাখেন স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সভাপতি ওলিউর রহমান কাফি, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, ফারহান আফসার, মাহবুব সোহান, শাওন খান, মাহমুদুল হাসান সৌরভ, নুজহাত নুয়েরি রুদাবা, তাবাসসুম জাহান অরিদা, নাজিফা নুয়েরি লুশান্তা প্রমুখ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সামাজিক সংগঠন বটতলা এর সাধারণ সম্পাদক এডভোকেট হাসবি সাঈদ চৌধুরী, আইএফআইসি বাংক কর্মকর্তা মো: আকবর হোসেন ও গাছ মামা খ্যাত মো: রায়হান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা