• সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
Headline
হবিগঞ্জের গ্রান্ড নবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার : আধুনিক খাবার ও আয়োজনের নতুন ঠিকানা হবিগঞ্জে প্রথম বেসরকারি সুইমিং পুলের শুভ উদ্বোধন সোমবার : বিনোদনে নতুন মাত্রা জেলা পর্যায়ে স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিংয়ে তৃতীয় হয়েছে এন এইচ জাহেদ একাডেমি হবিগঞ্জে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নবীগঞ্জে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে সিভিল সার্জন : সেবার মানোন্নয়নে নির্দেশনা হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক জিরো অলিম্পিয়াড সিজন ২ : SDG 2 ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বানিয়াচংয়ের নাফিস শাহরিয়ার সাইফ ক্রিয়েটিভ আরবান ডিজিটাল প্রিন্ট মিডিয়া : আধুনিক প্রিন্টিং সেবায় নির্ভরতার নাম

বানিয়াচংয়ে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত : জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনার তাগিদ

স্টাফ রিপোর্টার / ২৮ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে একটি সমন্বিত পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে বানিয়াচংয়ে এক দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 মঙ্গলবার  (৯ জুন)  বিকাল ৪টায় বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ হল রুমে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্প’ ও স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় এই কর্মশালার আয়োজন করে বানিয়াচং উপজেলা প্রশাসন। বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা বেগম সাথী-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ গ্রামীণ জনপদে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও আইনি সেবা সহজীকরণে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন “আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত— ‘অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে চলো যাই গ্রাম আদালতে’। গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় দ্রুত ও সহজে আইনি সেবা পৌঁছে দিতে গ্রাম আদালত একটি যুগান্তকারী মাধ্যম। সামান্য ছোটখাটো বিরোধের জন্য সাধারণ মানুষকে যেন জেলা আদালত কিংবা থানায় গিয়ে বছরের পর বছর অর্থ ও সময় নষ্ট করতে না হয়, সেটি নিশ্চিত করতেই এই উদ্যোগ।”

তিনি আরও বলেন, গ্রাম আদালতকে পুরোপুরি কার্যকর করতে হলে কেবল সরকারি প্রচেষ্টা যথেষ্ট নয়। স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে একসঙ্গে মিলে একটি সমন্বিত পরিকল্পনা তৈরি করতে হবে। সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে হবে যেন তারা বুঝতে পারেন যে, নিজ ইউনিয়নেই অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় আইনি প্রতিকার পাওয়া সম্ভব।”

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম সাথী বলেন, বানিয়াচং উপজেলার প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালতকে আরও সক্রিয় ও গতিশীল করতে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। এই কর্মশালার মাধ্যমে প্রাপ্ত সমন্বিত পরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহফুুজুুর রহমান মামুুন।

কর্মশালায় স্থানীয় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য, উদ্যোক্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারীরা দলগত আলোচনার মাধ্যমে গ্রাম আদালতের প্রচার ও কার্যকারিতা বাড়াতে বিভিন্ন সুপারিশ ও পরিকল্পনা উপস্থাপন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা