• সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জের গ্রান্ড নবাব রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার : আধুনিক খাবার ও আয়োজনের নতুন ঠিকানা হবিগঞ্জে প্রথম বেসরকারি সুইমিং পুলের শুভ উদ্বোধন সোমবার : বিনোদনে নতুন মাত্রা জেলা পর্যায়ে স্টার্টআপ, ইনোভেশন ও সাইন্স প্রজেক্ট শোকেসিংয়ে তৃতীয় হয়েছে এন এইচ জাহেদ একাডেমি হবিগঞ্জে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাধবপুরে ডিবি পুলিশের অভিযানে ৬শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার নবীগঞ্জে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শনে সিভিল সার্জন : সেবার মানোন্নয়নে নির্দেশনা হবিগঞ্জে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচীর শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক খোয়াই নদীর ভাঙন রোধে জিও ব্যাগ স্থাপন কাজের উদ্বোধন করলেন জেলা প্রশাসক জিরো অলিম্পিয়াড সিজন ২ : SDG 2 ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন বানিয়াচংয়ের নাফিস শাহরিয়ার সাইফ ক্রিয়েটিভ আরবান ডিজিটাল প্রিন্ট মিডিয়া : আধুনিক প্রিন্টিং সেবায় নির্ভরতার নাম

হবিগঞ্জে রবীন্দ্রনাথ ও নজরুলের জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

হবিগঞ্জ প্রতিনিধি / ২১ Time View
Update : রবিবার, ১৪ জুন, ২০২৬

হবিগঞ্জে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী ২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ।

অনুষ্ঠানে আলোচক হিসেবে বক্তব্য রাখেন, স্বনামধন্য লেখক ও গবেষক তাহমিনা বেগম গিনি । এছাড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক।

অনুষ্ঠানটি শনিবার ( ১৩ জুন) সন্ধ্যা ৭টায় সুুরবিতানে অনুষ্ঠিত হয়। এতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম ও সাহিত্য নিয়ে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তাদের স্মরণ করা হয়।

উক্ত আয়োজনের সার্বিক দায়িত্বে ছিল ‘সুরবিতান, হবিগঞ্জ’। আয়োজকরা জানিয়েছেন, এই আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলা সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোই তাদের মূল লক্ষ্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা