• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Headline
বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে থানা পুলিশের চেকপোস্ট কার্যক্রম পরিচালনা রায়েরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসএমসি কমিটি গঠন উপলক্ষে সাধারণ সভা “বানিয়াচং সাইকেল মার্ট”-সাইকেল প্রেমীদের বিশ্বস্ত ঠিকানা লামাপাড়া-যাত্রাপাশা গ্রামের ভিতরের রাস্তা নিয়ে চরম দুর্ভোগ হবিগঞ্জ জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ের শতবর্ষী এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠ রক্ষণাবেক্ষণ ও অবহেলায় ধ্বংসের পথে হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবিগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে আলোচনা সভা অনুষ্ঠিত বানিয়াচং ঠাকুরাইন দীঘির পাড় সংযোগ সড়ক বেহাল : ঢালাইয়ের স্তর উঠে গিয়ে গর্তের সৃষ্টি

বানিয়াচং ঠাকুরাইন দীঘির পাড় সংযোগ সড়ক বেহাল : ঢালাইয়ের স্তর উঠে গিয়ে গর্তের সৃষ্টি

স্টাফ রিপোর্টার / ৫৬ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঠাকুরাইন দীঘির পাড় থেকে আঞ্চলিক মহাসড়কে উঠার গুরুত্বপূর্ণ সংযোগ সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। স্থানীয়দের মতে, এই রাস্তাটি এলাকার একটি গুরুত্বপূর্ণ বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। বিশেষ করে বাজার এলাকায় যানজট সৃষ্টি হলে যানবাহন চালকরা এই রাস্তা ব্যবহার করে সহজেই বানিয়াচং-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে উঠেন।

সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা, কোথাও কোথাও পিচের স্তর উঠে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে চলাচল আরও দুর্বিষহ হয়ে পড়ে। পথচারী, স্কুলগামী শিক্ষার্থী ও যানবাহন চালকদের জন্য এটি যেন এক নিত্যদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সিএনজি চালক রহিম মিয়া জানান, “এই রাস্তাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাজারে যানজট হলে আমরা এই পথেই যাতায়াত করি। কিন্তু রাস্তার অবস্থা এত খারাপ যে চলাচল করতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়।

স্থানীয় বাসিন্দা  হেকিম উল্লা ক্ষোভ প্রকাশ করে বলেন, “অনেকদিন ধরেই আমরা এই রাস্তা সংস্কারের দাবি জানিয়ে আসছি। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ দেখা যায়নি। বর্ষা এলেই অবস্থা আরও ভয়াবহ হয়ে ওঠে।

স্থানীয়রা জানান, প্রতিদিন ছোট ছোট শিশুদের এই রাস্তা দিয়ে স্কুলে যেতে হয়, এলাকাবাসীদের যেতে হয় হাওরে যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ। দ্রুত সড়কটি সংস্কার করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

এলাকাবাসীর দাবি, জনদুর্ভোগ লাঘবে দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দিয়ে সড়কটি সংস্কার করা হোক, যাতে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করা যায়।

ছবি সংগ্রহ : মোস্তাকিম মিয়া


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা