• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
হবিগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন : বিভিন্ন উপজেলা পরিদর্শন করলেন সিভিল সার্জন প্রকৃত কৃষকের হাতে পৌঁছাতে হবে কৃষি ঋণ : ঋণ কমিটির মাসিক সভায় জেলা প্রশাসক ড. জি. এম সরফরাজ হবিগেঞ্জ এনজিও বিষয়ক জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত বানিয়াচংয়ে বিদ্যুতের লোডশেডিং আর বাড়তি বিল-দুই সঙ্কটে জর্জরিত গ্রাহকরা : বিল দিতে গিয়েও ভোগান্তি হবিগঞ্জে ‘আদর্শ সমাজ কল্যাণ সংগঠন’-এর উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ হবিগঞ্জের দৃষ্টিনন্দন তিনকোনা পুকুরপাড়ের পৌর ওয়াকওয়ে : নাগরিক জীবনে নতুন মাত্রা আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সিলেটে প্রথম আলো ট্রাস্ট’র উদ্যোগে মানববন্ধন ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কার কাজের জন্য আর্থিক সহায়তা দিলেন চেয়ারম্যান প্রার্থী মুুরাদ মালয়েশিয়ায় গ্লোবাল লিডারশিপ সামিটে অংশ নিতে ভিসা অনুমোদন পেলেন বানিয়াচংয়ের নাফিস বানিয়াচং হাসপাতাল পয়েন্টে আর্জেন্টিনা সমর্থকদের ব্যানার ছেঁড়ায় ক্ষোভ

হবিগেঞ্জ এনজিও বিষয়ক জেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি / ২৮ Time View
Update : রবিবার, ২৮ জুন, ২০২৬

হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এনজিও বিষয়ক জেলা সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম. সরফরাজ। রবিবার (২৮জুন) সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাপিয়া আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট এনজিও প্রতিনিধিরা।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ বলেন, জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রমে এনজিওগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সমন্বয় রেখে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য বিমোচন ও নারীর ক্ষমতায়নে এনজিওগুলোর কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান তিনি।

তিনি আরও উল্লেখ করেন, কোনো ধরনের অনিয়ম বা প্রকল্প বাস্তবায়নে গাফিলতি বরদাস্ত করা হবে না। সকল এনজিওকে নিবন্ধন শর্ত মেনে কার্যক্রম পরিচালনার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় বজায় রাখার নির্দেশনা দেন জেলা প্রশাসক।

সভায় জেলার বিভিন্ন এনজিও তাদের চলমান কার্যক্রম, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন। এ সময় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয় এবং উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে অংশগ্রহণকারীরা জেলার উন্নয়ন কর্মকাণ্ডে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা