• শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
Headline
বানিয়াচংয়ে ক্রীড়াপ্রেমীদের আস্থার ঠিকানা : ‘মহসিন স্পোর্টস এন্ড ফ্যাশন’ শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুপ্রেরণার প্রতীক-মহিবুর রহমান স্যার হবিগঞ্জ “সদর হাসপাতালে গবেষণার নামেই অব্যবস্থাপনা” : খুলি-কাণ্ডে প্রশ্নের ঝড় তপন কুমার বিশ্বাস স্যার-একটি নাম, একটি অনুপ্রেরণা, একটি আলোর পথপ্রদর্শক বানিয়াচংয়ে সিএনজি অটোরিকশা চুরি করতে এসে জনতার হাতে আটক ৩ জন বাংলাদেশ শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার নির্বাচনী তফসিল ঘোষণা : ১ আগস্ট নির্বাচন বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে উপজেলা ভূমি অফিসে বিশেষ চেয়ার বরাদ্দ পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই : হুইপ জি কে গউছ এন এইচ জাহেদ একাডেমিতে বৃক্ষরোপণ করলেন এমপি ডা. জীবন বাজারে রাসায়নিক মিশ্রিত আমে সয়লাব : বাড়ছে স্বাস্থ্যঝুঁকি তদারকি না থাকায় উদ্বেগে ক্রেতারা

বাংলাদেশ শিক্ষক সমিতি বানিয়াচং উপজেলা শাখার নির্বাচনী তফসিল ঘোষণা : ১ আগস্ট নির্বাচন

বিশেষ প্রতিনিধি / ৬৮ Time View
Update : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

বাংলাদেশ শিক্ষক সমিতি, বানিয়াচং উপজেলা শাখা, হবিগঞ্জের ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬-এর নির্বাচনী তফসিল প্রকাশ করা হয়েছে। গত বৃহস্পতিবার (২ জুলাই) নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক হরিপদ বৈষ্ণব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১ আগস্ট (শনিবার) সংগঠনটির ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তফসিল অনুযায়ী, আগামী ৬ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়া যাবে। এরপর ১২ জুলাই (রোববার) দুপুর ১২টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই ও বৈধ তালিকা প্রকাশ করা হবে। এই প্রক্রিয়ায় প্রার্থী নিজে অথবা তাঁর মনোনীত প্রতিনিধির উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই (সোমবার) বিকাল ৩টা পর্যন্ত।

আগামী ১ আগস্ট (শনিবার) মেধা বিকাশ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। মনোনয়নপত্র গ্রহণ, জমা, যাচাই-বাছাই ও প্রত্যাহারসহ নির্বাচনের যাবতীয় কার্যক্রম একই কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে পদের নাম অনুযায়ী অফেরতযোগ্য মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে সভাপতি পদের জন্য ৫,০০০ টাকা, সাধারণ সম্পাদক ৪,০০০ টাকা, যুগ্ম সাধারণ সম্পাদক ৩,০০০ টাকা, সাংগঠনিক সম্পাদক ২,০০০ টাকা এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদের জন্য ২,০০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকবেন মেধা বিকাশ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য আহমেদ ইমতিয়াজ বশির। নির্বাচন পরিচালনা কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মোঃ তাজুল ইসলাম , মোঃ সজীব খান ও নানু মিয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা