• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
শারীরিক শিক্ষা শিক্ষক এসোসিয়েশন বানিয়াচং উপজেলা কমিটি গঠন : সভাপতি জাকির-সেক্রেটারি সঞ্জু নির্বাচিত বানিয়াচংয়ে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত দেশ সেরা রক ব্যান্ড আর্টসেলে ভোকাল হিসেবে যোগ দিলেন বানিয়াচংয়ের বখতিয়ার হোসেন বানিয়াচংয়ে দোয়াখানী মহল্লার প্রধান সড়কে ভাঙন : সংস্কারের দাবি জনাব আলী সরকারি কলেজে ৪ বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স অধিভুক্তি প্রক্রিয়া শুরু হবিগঞ্জে এপেক্স ক্লাবের উদ্যোগে এতিমখানায় বৃক্ষরোপণ কর্মসূচি রাজনৈতিক নেতাদের মূল লক্ষ্য হওয়া উচিত মানুষের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠা করা–ভিসি ড. জহিরুল হক আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. রত্নদীপ বিশ্বাস আজমিরীগঞ্জে ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শনে ইউএনও-দ্রুত জিও ব্যাগ স্থাপনের নির্দেশ রাধাপুরে খোয়াই নদীর বাঁধ ভাঙন এলাকা পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিব

জনাব আলী সরকারি কলেজে ৪ বিষয়ে স্নাতক (সম্মান) কোর্স অধিভুক্তি প্রক্রিয়া শুরু

বিশেষ প্রতিনিধি / ৫৩ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচংয়ে অবস্থিত জনাব আলী সরকারি কলেজে স্নাতক (সম্মান) শিক্ষা কার্যক্রমে নতুন ৪টি বিষয় অধিভুক্তির প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়গুলো হলো— বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান ও অর্থনীতি।

গত ২৫ জুন ২০২৬ তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অধিভুক্তি যাচাই-বাছাই কমিটির ৯ম সভার সিদ্ধান্তের আলোকে বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এই ৪টি বিষয়ের অধিভুক্তির লক্ষ্যে হালনাগাদ তথ্যসহ ‘প্রাথমিক আবেদন ফি’ বাবদ প্রতি বিষয়ের জন্য ১০,০০০ টাকা করে মোট ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা সোনালী সেবার মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর জমা দিতে বলা হয়েছে। পে-স্লিপের কপিসহ নিম্নস্বাক্ষরকারীর নিকট আবেদন করার জন্য কলেজ কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, পত্র ইস্যুর তারিখ হতে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে আবেদন করতে ব্যর্থ হলে প্রার্থিত বিষয়ে অধিভুক্তির আবেদন বিবেচনা করা হবে না। আবেদন প্রাপ্তির পর বিধি মোতাবেক পরবর্তী কার্যক্রম গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন এই চার বিষয়ে সম্মান কোর্স চালু হলে বানিয়াচং ও আশেপাশের অঞ্চলের উচ্চশিক্ষার প্রসারে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা