হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে অবস্থিত প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ছাদিয়া বাসিয়া পাড়া মাদ্রাসার নির্মাণাধীন দ্বিতল ভবন পরিদর্শন করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ওয়াহিদুল মুরাদ।
বৃহস্পতিবার (১৬জুলাই) দুপুরে পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। এসময় তিনি মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন মাদ্রাসার ম্যানেজিং কমিটির কোষাধ্যক্ষ ও সহকারী অধ্যাপক জামাল হোসেন, প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা শায়েখ শফিকুর রহমান, নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল জলিলসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এসময় চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুল মুরাদ বলেন, “দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন সমাজের নৈতিক ভিত্তি মজবুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই মাদ্রাসার উন্নয়ন কার্যক্রমে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত থাকবে।”
পরিদর্শন শেষে তিনি নির্মাণ কাজ দ্রুত ও মানসম্মতভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। স্থানীয়রা এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন এবং মাদ্রাসার উন্নয়নে তার সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন।