• শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
Headline
আজমিরীগঞ্জে জলসুখা ব্রিজে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : আশঙ্কাজনক ২ বানিয়াচংয়ে প্রতিবন্ধী নারী ধর্ষণ মামলার একমাত্র আসামি গ্রেফতার : র‍্যাব-৯ ও ১১ এর যৌথ সাফল্য জামিয়া ছাদিয়া বাসিয়া পাড়া মাদ্রাসার নির্মাণাধীন ভবন পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী ওয়াহিদুল মুরাদ আন্তর্জাতিক ইংরেজি অলিম্পিয়াডে ৪ পদক জয় করলো বানিয়াচংয়ের নাফিস শাহরিয়ার সাইফ পিতার প্রতি ভালোবাসা ও শিক্ষার আলো : ডাঃ এম.জি. জুলফুকারের অনন্য কীর্তি হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে প্রায় ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ বানিয়াচংয়ের হায়দারপুর কমিউনিটি ক্লিনিকে ইপিআই সেশন অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তির ফলাফলে নাম না থাকায় ক্ষোভ-হবিগঞ্জে অভিভাবক-শিক্ষার্থীদের প্রতিবাদ হবিগঞ্জে বন্যার্তদের পাশে জেলা যুবলীগ : খাদ্য সামগ্রী বিতরণ বানিয়াচংয়ে বৃত্তি পরীক্ষায় ভাই-বোনের গৌরবময় অর্জন

আজমিরীগঞ্জে জলসুখা ব্রিজে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ : আশঙ্কাজনক ২

স্টাফ রিপোর্টার / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জ-শাল্লা-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। নিহত তানভীর মিয়া (২০) উপজেলা ২নং উত্তর-পূর্ব ইউনিয়নের আমীরখানি মহল্লার ফুল মিয়ার পুত্র। অপর নিহত ব্যক্তি হলেন একই মহল্লার লস্কর মিয়ার পুত্র আবিদুল ইসলাম (২২) সে চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে মারা যায়। অন্যদিকে আহতের নাম ঠিকানা তাৎক্ষনিক জানা যায়নি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে ব্রিজের মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বিপরীত দিক থেকে আসা দুইটি মোটরসাইকেল দ্রুতগতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অপর জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনায় দুইজন গুরুতর আহত হন। তবে পরবর্তীতে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য অন্যত্র স্থানান্তরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা