• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মানহানি মামলার প্রতিবাদে মানববন্ধন হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত বানিয়াচংয়ে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় আজমিরীগঞ্জে পাওনা টাকার জেরে সংঘর্ষ : বৃদ্ধ নিহত সিএনজি চালক থেকে কনটেন্ট ক্রিয়েটর—এক সংগ্রামী মানুষের গল্প কারাবন্দী সাংবাদিকদের মুক্তির দাবিতে নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের মানববন্ধন গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে সাবেক কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান: উত্তাল মিরপুর সাত বীরশ্রেষ্ঠের ভাস্কর্যের গলায় দড়ি: দেশজুড়ে নিন্দার ঝড় দেখা মিলেছে সূর্যের-কৃষকের মুখে স্বস্তির ঝিলিক,দীর্ঘ অপেক্ষার অবসান পশ্চিমবঙ্গে শুভেন্দু অধিকারীর জয় ও আওয়ামী লীগের নতুন সমীকরণ

বানিয়াচংয়ে নবাগত ওসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিনিধি,বানিয়াচং / ৫১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও পুলিশের সেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুুল হক-এর সাথে স্থানীয় কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০মে) সন্ধ্যার পর ওসি’র রুমে এ সভার আয়োজন করা হয়।

সভায় নবাগত ওসি শেখ নাজমুুল হক তাঁর বক্তব্যে বলেন, “পুলিশ এবং সাংবাদিক মুদ্রার এপিঠ-ওপিঠ। সমাজের অপরাধ দমনে এবং সঠিক তথ্য তুলে ধরতে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য।” তিনি আরও বলেন, মাদক, ইভটিজিং এবং দালালের দৌরাত্ম্যমুক্ত একটি আদর্শ থানা গড়ার লক্ষে গণমাধ্যমকর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় বিভিন্ন প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদকসহ জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় পত্রিকার প্রতিনিধি এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাঁদের বক্তব্যে এলাকার বিভিন্ন সমস্যা ও আইন-শৃঙ্খলা বিষয়ক নানা পরামর্শ তুলে ধরেন।

উপস্থিত সাংবাদিকরা নবাগত ওসিকে আশ্বস্ত করে বলেন, জনস্বার্থে এবং পুলিশের ইতিবাচক কর্মকাণ্ডের প্রচারে তাঁরা সবসময় সহযোগিতা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা