• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
Headline
পল্লী উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ : ডা: জীবন এমপি ফল উৎসবে ঐক্যের বন্ধন : প্রশংসায় ভাসছে বানিয়াচং মডেল প্রেসক্লাবের আয়োজন আলোর দিশারি : স্মরণে শিক্ষক সিরাজ উদ্দিন খান এবং এক চিরন্তন জীবনদর্শন গোয়াইনঘাট থানার নবাগত ওসি ওমর ফারুকের সাথে অনলাইন প্রেসক্লাবের মতবিনিময় বাতিল হতে যাচ্ছে সুফিয়া মতিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পাঠদান কর্মসূচি বৃন্দাবন সরকারি কলেজে সনাতনী শিক্ষার্থীদের “উপাসনালয়” : কৃতজ্ঞতা প্রকাশ হুইপ জি কে গউছ এমপির প্রতি বানিয়াচংয়ে টিকটক ও ইভটিজিংয়ের ঘটনায় আধা ঘণ্টাব্যাপী সংঘর্ষ : আহত ২০ আজমিরীগঞ্জে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন ডা: জীবন এমপি বানিয়াচংয়ে ক্রীড়াপ্রেমীদের আস্থার ঠিকানা : ‘মহসিন স্পোর্টস এন্ড ফ্যাশন’ শ্রদ্ধা, ভালোবাসা এবং অনুপ্রেরণার প্রতীক-মহিবুর রহমান স্যার

প্রতিমন্ত্রী ভিপি নুর ও এমপি ডা. জীবনের হস্তক্ষেপে বিনা খরচে ফিরল প্রবাসীর মরদেহ

স্টাফ রিপোর্টার / ১৫৮ Time View
Update : সোমবার, ১৮ মে, ২০২৬

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার এক প্রবাসীর মরদেহ অবশেষে সৌদি আরব থেকে দেশে ফিরেছে—তাও সম্পূর্ণ বিনা খরচে। সংশ্লিষ্ট পরিবারের দাবি, প্রতিমন্ত্রী ভিপি নুর এবং সংসদ সদস্য ডা. জীবনের আন্তরিক হস্তক্ষেপের ফলেই এই মানবিক উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়েছে।

জানা যায়, উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্গত কামালখানী মহল্রার আব্দুজ জাহের মিয়ার পুত্র সাইদুুর মিয়া (৪৮) জীবিকার তাগিয়ে চলতি বছরের জানুয়ারি মাসে সৌদী আরবের রাজধানী রিয়াদে গমন করেন। সেখানে কিছুদিন কাজ করার পর জন্ডিসে আক্রান্ত হয়ে পরেন সাইদুর মিয়া।

একপর্যায়ে আর্থিক সমস্যা থাকার কারনে ঠিক মতো চিকিৎসা না করাতে পেরে গুরুতর অসুস্থ্য হয়ে গত এপ্রিল মাসের ৯ তারিখ সৌদি আরবে কর্মরত ওই প্রবাসী মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া। কিন্তু মরদেহ দেশে আনতে প্রয়োজনীয় খরচ বহন করা পরিবারের পক্ষে অসম্ভব হয়ে পড়ে। এ অবস্থায় পরিবারের সদস্যরা স্থানীয় জনপ্রতিনিধিদের শরণাপন্ন হন।

পরবর্তীতে বিষয়টি প্রতিমন্ত্রী ভিপি নুর ও স্থানীয় সংসদ সদস্য ডা. জীবনের নজরে এলে তারা দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। তাদের সরাসরি হস্তক্ষেপে প্রবাসীর মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয় সম্পূর্ণ বিনা খরচে।

এদিকে, মরদেহ দেশে পৌঁছালে এলাকাবাসীর মাঝে শোকের আবহ বিরাজ করে। স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। পরিবারের সদস্যরা এ মানবিক সহযোগিতার জন্য প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সোমবার (১৮মে) মাগরিবের নামাজের পর জানাজা শেষে সারং বাজারের কবরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু একটি পরিবারকে স্বস্তি দেয়নি, বরং সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। নিহতের এক স্বজন বলেন, “আমাদের পক্ষে মরদেহ আনা সম্ভব ছিল না। তারা পাশে না দাঁড়ালে আমরা হয়তো প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে পেতাম না।”

প্রবাসীদের প্রতি রাষ্ট্র ও জনপ্রতিনিধিদের এ ধরনের সহানুভূতিশীল ভূমিকা ভবিষ্যতে আরও অনেক অসহায় পরিবারের জন্য আশার আলো হয়ে উঠবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা