• শনিবার, ২৩ মে ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
Headline
প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যৌন নির্যাতন-নিপীড়ণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত শ্রীমঙ্গলে লাল-সবুজের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে খাতা-কলম বিতরণ বানিয়াচংয়ে শ্রী জয়কালী বাড়ির মন্দিরে নবাগত কার্যকরী কমিটির শপথ গ্রহণ বানিয়াচংয়ে দৃষ্টিনন্দন সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ খাদ্য গুদামে জোরপূর্বক ধান সরবরাহের জন্য চাপসৃষ্টি ও হুমকি প্রদান : থানায় জিডি  হবিগঞ্জ-২ আসনের এমপি’র সাথে বানিয়াচং প্রবাসী জাতীয়তাবাদী পরিবারের ভার্চুয়াল মতবিনিময় বানিয়াচংয়ে ‘অরুনা আনোয়ার কনভেনশন হল’-আধুনিক সুযোগ-সুবিধার নতুন ঠিকানা বানিয়াচংয়ে একাধিক খড়ের স্তুপে আগুন, দ্রুত নিয়ন্ত্রণ আনলো ফায়ার সার্ভিস বানিয়াচংয়ে ৬ বারের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত শাহিনা খানম শরীয়তপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে হবিগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসুচী

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে যৌন নির্যাতন-নিপীড়ণের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার / ৪৩ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

শিশু ও নারীর প্রতি ক্রমবর্ধমান যৌন নির্যাতন ও নিপীড়নের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সিলেটের প্রথম আলো বন্ধুসভা।  শুক্রবার (২২মে) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। তারা মানববন্ধনে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে যৌন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হন এবং দায়ীদের দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি জানান।

প্রতিবাদ কর্মসূচিতে বক্তব্য রাখছেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড জহিরুল হক শাকিল। এ সময় তিনি বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে, যা সমাজের জন্য অশনিসংকেত। এসব ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।

তিনি আরও বলেন, শুধু আইন প্রয়োগই নয়, সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানেও নৈতিক শিক্ষা জোরদার করতে হবে। তারা সকলকে নিজ নিজ অবস্থান থেকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বক্তারা বলেন, নির্যাতনের শিকারদের পাশে দাঁড়ানো এবং তাদের ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। তারা সরকারের প্রতি দ্রুত বিচার নিশ্চিতের পাশাপাশি ভুক্তভোগীদের নিরাপত্তা ও পুনর্বাসনের জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা