• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
Headline
নেতৃত্ব-উদ্ভাবন ও এসডিজি’র আলোচনায় বিশ্বমঞ্চে বানিয়াচংয়ের নাফিস আজমিরীগঞ্জে অতিবৃষ্টির ক্ষয়ক্ষতি মোকাবিলায় প্রশাসনের জরুরি কন্ট্রোল রুম চালু আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ার অঙ্গীকার ওয়াহিদুল মুরাদের স্মৃতির ক্যানভাসে এক অনন্য বাতিঘর : বানিয়াচংয়ের শ্রদ্ধাভাজন আব্দুল হাই খান স্যার বানিয়াচংয়ে ডিএপি সারের মূল্যবৃদ্ধি : নির্ধারিত দামের চেয়ে অতিরিক্ত অর্থ গুনছেন কৃষকরা শিক্ষাক্ষেত্রে আজমিরীগঞ্জ আর পিছিয়ে থাকবে না ।। শিক্ষার অবকাঠামো উন্নয়ন বিষয়ে মতবিনিময় সভায় ইউএনও খোয়াই নদীর পানি বাড়তেই নাতিরাবাদে জলাবদ্ধতায় মাঠ পরিণত হয়েছে পুকুরে মাধবপুরের মনতলা-তেমুনিয়া খাল ভাঙন পরিদর্শন করলেন ইউএনও মেহেদী হাসান হবিগঞ্জে বুনিয়াদি প্রশিক্ষণ বিষয়ে দিকনির্দেশনামূলক সভা অনুষ্ঠিত জেলা সাংবাদিকদের মুখোমুখি হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী ‍

নেতৃত্ব-উদ্ভাবন ও এসডিজি’র আলোচনায় বিশ্বমঞ্চে বানিয়াচংয়ের নাফিস

বিশেষ প্রতিনিধি / ১০৪ Time View
Update : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মালয়েশিয়ার Asia Pacific University of Technology & Innovation (APU)-এ শুক্রবার ১০জুলাই শুরু হয়েছে Global Leadership Summit 2026-এর প্রথম অধিবেশন। আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের ১৪টি দেশের ৩৫০-এরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করছেন। বাংলাদেশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (BUP) এবং লিডিং ইউনিভার্সিটিসহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।  আর এই মঞ্চে অংশ নিয়েছেন বানিয়াচং এনএইচ জাহেদ একাডেমির মেধাবি ছাত্র নাফিস শাহরিয়ার সাইফ। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার পিতা মো.নানু মিয়া।

তাদের উপস্থিতি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের তরুণ নেতৃত্বের সক্ষমতা ও সম্ভাবনাকে তুলে ধরছে। সামিটে নেতৃত্বের মাধ্যমে জটিল বৈশ্বিক সমস্যার সমাধান, নীতিনির্ধারণ, বিতর্ক প্রতিযোগিতা, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং বাস্তবভিত্তিক সমাধান উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

পাশাপাশি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs)-এর ১৭টি লক্ষ্যকে কেন্দ্র করে বিভিন্ন সেশনে অংশগ্রহণকারীরা নিজেদের গবেষণা, বিশ্লেষণী দক্ষতা, নেতৃত্ব ও কূটনৈতিক সক্ষমতার পরিচয় দিচ্ছেন। এই আন্তর্জাতিক প্ল্যাটফর্ম তরুণ প্রতিনিধিদের বৈশ্বিক দৃষ্টিভঙ্গি অর্জন, আন্তঃদেশীয় সহযোগিতা বৃদ্ধি এবং ভবিষ্যতের দায়িত্বশীল নেতৃত্ব গড়ে তোলার সুযোগ করে দিচ্ছে।

একই সঙ্গে UNDP-সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার কার্যক্রম সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ এবং আন্তর্জাতিক মানের নেতৃত্ব বিকাশের ক্ষেত্র হিসেবেও এ সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের তরুণদের সক্রিয় অংশগ্রহণ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি ভবিষ্যতে বৈশ্বিক নীতি নির্ধারণ, টেকসই উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতায় বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করতে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা